জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
কিন্তু আলোচনায় আসেন অন্য কারণে। চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাইচেষ্টায় নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হৈচৈ হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন।
এরপর বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলেন। সেখানে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টাও চালান।
সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন— তিনি ফিরেছেন। বললেন, “হ্যাঁ, আবার নিয়মিত কাজ করব। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই।” যেন বলে দিলেন, এই ফেরা শুধু উপস্থিতির জন্য নয়, আবার আলো ছড়ানোর জন্য।শিমলা বলেন, “নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন কাজ করার জন্য প্রস্তুত। আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভালো গল্প আর বাজেট পেলে কাজ করব।এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে। ব্যাটে-বলে মিললে কাজগুলো করব।”
বাংলাদেশে সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।দেখা যাক শিমলা কবে ফেরেন, আর কতটা আগের রূপে ফেরেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au