বিনোদন

ভায়োলেন্সে অ্যানিমেলকেও টপকে যাওয়া সিনেমাটির আয় কেমন হচ্ছে

  • 9:23 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

‘হিট: দ্য থার্ড কেস’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। সেলেশ কোলানু পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমাটি মুক্তির তৃতীয় দিনেই ভারতে আয় করেছে ১০.২৫ কোটি রুপি। স্যাকনিলকের তথ্যমতে, তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪১.৭৫ কোটি রুপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ছবিটি তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি ও মালায়ালম ভাষায় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির প্রথম শনিবার তেলেগু ভাষায় ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল ৫২.৮৫ শতাংশ।

‘হিট: দ্য থার্ড কেস’-এ মুখ্য ভূমিকায় এসপি অর্জুন সরকার চরিত্রে অভিনয় করেছেন নানি। তার বিপরীতে এএসপি মৃদুলা চরিত্রে দেখা গেছে শ্রীনিধি শেঠিকে, যিনি ছবিতে নানির প্রেমিকার ভূমিকায় আছেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সূর্য শ্রীনিবাস, আদিল পালা, রাও রমেশ, সমুদ্রকণি, কোমালি প্রসাদ, নেপোলিয়ন ও রবীন্দ্র বিজয়।

‘হিট’ সিরিজের যাত্রা শুরু হয় ২০২০ সালে ‘হিট: দ্য ফার্স্ট কেস’ দিয়ে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন বিশ্বক সেন ও রুহানি শর্মা। এরপর ২০২২ সালে আসে দ্বিতীয় কিস্তি ‘হিট: দ্য সেকেন্ড কেস’, যেখানে অভিনয় করেন আদিভি শেশ ও মীনাক্ষী চৌধুরী।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au