বিনোদন

উচ্চশিক্ষা না নেওয়ার আক্ষেপে ভুগছেন সোনম কাপুর

  • 9:32 pm - May 04, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে। ২০২২ সালে ছেলে বায়ু কাপুরের জন্মের পর নিজেকে পুরোপুরি পরিবার, সন্তান ও সংসারেই সীমাবদ্ধ রেখেছেন তিনি। যদিও পর্দায় অনুপস্থিত, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত থাকেন এই তারকা।

সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম ব্যক্তিগত জীবন, সন্তান পালন এবং শিক্ষা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, জীবনে কলেজে না যেতে পারার বিষয়টি আজও তার মনে আক্ষেপ জাগায়।

সোনম বলেন, ‘আমি কোনো দিন কলেজে যাইনি। কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা পেনসিলভানিয়া ইউনিভার্সিটির হোয়ার্টন স্কুল থেকে পড়াশোনা করেছেন। ওখানে গিয়ে আমি প্রথমবার বুঝেছি কী অসাধারণ অভিজ্ঞতা আমি মিস করেছি।’

তিনি জানান, নিজের এই অভাব যেন ছেলের জীবনে না আসে, সে জন্য এখন থেকেই সচেতন হয়েছেন। সোনম বলেন, ‘বায়ুর মধ্যে এখন থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলেছি। আমি চাই, ওর মধ্যে সহানুভূতি আর কৌতূহল গড়ে উঠুক—আর বই পড়াই সেই পথের শুরু।’

একটি মজার তথ্যও শেয়ার করেন তিনি। জানান, দুই বছরের বায়ু ঘরের বাইরে যাওয়ার আগে তার মতোই বাতাসের মান (AQI) পরীক্ষা করে। যদি বাতাস খারাপ হয়, সে বাইরে যেতে চায় না।

সাক্ষাৎকারে সোনম আরও বলেন, মা হওয়ার পর তার জীবনে নতুন করে বিস্ময়, আদর্শবাদ আর আবেগ ফিরে এসেছে। ‘আমি চেষ্টা করি বায়ুর চোখ দিয়ে পৃথিবীকে দেখতে, যাতে ওর ভালো অভিভাবক হতে পারি’, বলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সোনম কাপুরকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্লাইন্ড’ সিনেমাতে। তিনি সম্প্রতি তার বলিউডে ফেরার ইঙ্গিতও দিয়েছেন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au