বিনোদন

সালমান শাহের যে অদেখা ছবি নতুন করে সামনে

  • 5:59 pm - May 06, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
কিছুটা ঝিরঝির, সাদাকালো রং—তবু ছবিটি জ্বলজ্বল করছে উপস্থিত ব্যক্তিদের সুবাদে। কারণ এই ছবিতে রয়েছেন উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেন, সব্যসাচী কথাসাহিত্যিক সৈয়দ শামছুল হকের মতো মানুষ। আরো একজন আছেন, যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার সেনসেশন—সালমান শাহ।

তখন সালমান শাহ ইমন নামেই পরিচিত ছিলেন।

টুকটাক কাজ করতেন মডেলিংয়ে। বিরল মুহূর্তের এই ছবি তুলেছেন মীর শামছুল আলম বাবু। তাঁর কাছ থেকেই পাওয়া গেল ছবিটি ও এর নেপথ্যের গল্প। জানালেন, ছবিটি আজ থেকে ৩৭ বছর আগের।
১৯৮৮ সালে একটি চলচ্চিত্রের গেটটুগেদারে ঢাকায় এসেছিলেন মৃণাল সেন। সেই আয়োজনের ছবি এটি। এখানে আরো আছেন নির্মাতা আলমগীর কবির, দিলদার হোসেন, আজিজুর রহমান, প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও সালমান শাহর মা নীলা চৌধুরী।গতকাল ছবিটি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন মীর শামছুল আলম বাবু।

এরপর সালমান ভক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। তা দেখে আনন্দিত এই চলচ্চিত্র সংসদকর্মী। মীর শামছুল আলম বাবু বলেন, ‘সালমান শাহকে নিয়ে এই প্রজন্মের ছেলেমেয়েদেরও এমন আগ্রহ দেখে ভীষণ ভালো লাগে। এই ছবি আমার কাছে বিশেষ। কারণ ওই বছরই আমি ফটোগ্রাফি শুরু করেছিলাম।
সে সময়ের অনেক ছবি এখনো আমার কাছে রয়ে গেছে, যেগুলো প্রিন্ট করা হয়নি।’
প্রসঙ্গত, সে সময় ‘হাঙর নদী গ্রেনেড’ অবলম্বনে আলমগীর কবিরের ‘রূপসী মা’ ছবিতে ‘রইছ’ চরিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ। যদিও আলমগীর কবিরের মৃত্যুর পর ছবিটি অসম্পূর্ণ থেকে গেছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au