ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা
হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরকে এখন নাটকে খুব কম দেখা যায়। তবে উপস্থিতি মেলে ওটিটি কনটেন্টে। গত ঈদুল ফিতরেও প্রকাশ হয়েছিল এ অভিনেত্রীর একাধিক নাটক। এদিকে অভিনেত্রী প্রস্তুতি নিচ্ছেন কুরবানী ঈদের নাটক নিয়ে। কিছুদিন আগেই তিন নাটকের শুটিং করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়া।
সাফা বলেন, ‘সেখানে তিনটি নাটকের শুটিং করতে গিয়েছিলাম। দুটি নাটক পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ এবং অন্যটি মাহমুদ মাহিনের। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তবে নাটকগুলো নাম চূড়ান্ত হয়নি। নাটক তিনটি কুরবানির ঈদে প্রচারিত হবে।’
অন্যদিকে সাফাকে সবশেষে ‘টিকিট’ নামে একটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল। গেলো বছরের শুরুর দিকেই এটি মুক্তি পায়। এরপর আর কোনো কাজে দেখা যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au