বিনোদন

৩০ কোটির ঘড়ি পরেছিলেন শাহরুখ

  • 9:11 pm - May 07, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার

গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো মেট গালার আয়োজনে অংশ নেন বলিউড তারকা শাহরুখ খান। মেট গালায় তারকাদের পোশাক ও সাজের দিকে চোখ থাকে ফ্যাশন দুনিয়ার। এদিকে আগে অনেকবারই নিজের ঘড়ি প্রীতির কথা বলেছেন শাহরুখ। জানিয়েছেন, জন্মদিনে ঘড়ি উপহার পেতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। এবার জানা গেল, মেট গালার জন্যও বিশেষ একটি ঘড়ি বেছে নিয়েছিলেন অভিনেতা। যার দাম চমকে ওঠার মতোই। খবর হিন্দুস্তান টাইমসের

শাহরুখ খানের হাতের এই সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ কোটি টাকা!

কেবল ঘড়ি নয়, এদিন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নজর কাড়েন শাহরুখ। তাঁর পরনে ছিল সিল্কের শার্ট, প্যান্ট ও তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি লম্বা কোট।

গলায় হীরা, পান্না ও সোনার গয়না; বিশেষ নজর কাড়ে হীরাখচিত ইংরেজি ‘K’ অক্ষরের লকেট। হাতে আংটি, ঘড়ি, কালো চশমা আর ছড়িও ছিল লুকের অংশ। সব মিলিয়ে ঝলমলে রাজকীয়তায় মুগ্ধ করেছেন ফ্যাশনপ্রেমীদের।

শাহরুখ বলেন, ‘আমার সন্তানেরা মেট গালা ঘিরে দারুণ রোমাঞ্চিত ছিল। সব্যসাচী যখন আমন্ত্রণ জানালেন, ওরা খুব খুশি হয়। আমি নিজে থেকে আসতাম কি না, জানি না। এটাই হয়তো আমার প্রথম ও শেষ মেট গালা।’

শাহরুখ ছাড়াও এ বছর মেট গালায় প্রথমবার অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে চলা কিয়ারা কালো গাউন পরে বেবি বাম্পসহ লালগালিচায় উপস্থিত হয়ে নজর কাড়েন। এ ছাড়া ছিলেন অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au