বিনোদন

নতুন রাজনৈতিক থ্রিলারে মনোজ বাজপেয়ী

  • 7:08 pm - May 08, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মনোজ বাজপেয়ী এবং খ্যাতনামা পরিচালক-প্রযোজক বিপুল আমৃতলাল শাহ প্রথমবারের মতো একসঙ্গে করতে চলেছেন। আর সেটাও হতে চলেছে এক রাজনৈতিক থ্রিলার গল্পে। ‘গভর্নর’ নামের এই হাই-ভোল্টেজ সিনেমায় মনোজ বাজপেয়ীকে দেখা যাবে এক চমকপ্রদ ও জটিল চরিত্রে, যা বলিউডে নতুন আলোচনার ঝড় তুলতে চলেছে। সিনেমার চিত্রনাট্য থেকে শুরু করে তারকা জুটির এক্সপ্রেরিমেন্টাল উপস্থিতি- সব মিলিয়ে বলিউড পেতে চলেছে এক পলিটিকাল ব্লাস্ট।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করবেন মনোজ বাজপেয়ী, আর সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে। ‘আঁখে’, ‘ওয়াক্ত : দ্য রেস এগেইনস্ট টাইম’, ‘নমস্তে লন্ডন’, ‘লন্ডন ড্রিমস’, ‘অ্যাকশন রিপ্লে’ এবং ‘নমস্তে ইংল্যান্ড’-এর মতো দর্শকপ্রিয় ছবির পরিচালক বিপুল আমৃতলাল শাহ এবারও নতুন সিনেমাটি প্রযোজনা করছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা সানইসাইন পিকচার্স এর ব্যানারে।

আরও জানা যায়, চলচ্চিত্রটি পরিচালনা করবেন, চিন্ময় মাণ্ডলেকার। ইতোমধ্যেই ‘গভর্নর’ ছবিটি প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্র গুলো সন্ধান করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে আগামী জুলাই-আগস্ট মাসে।

‘গভর্নর’-এ মনোজ বাজপেয়ীকে এক সম্পূর্ণ নতুন ধরনের চরিত্রে দেখা যাবে, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সিনে- বিশ্লেষকরা। এদিকে, বিপুল শাহ একইসঙ্গে আরেকটি সিনেমার কাজ করছেন। আসন্ন ‘হিসাব’ নামের এই হেইস্ট থ্রিলারে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত ও শেফালি শাহ। এই চলচ্চিত্রটি ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au