বিনোদন

বলিউডে টালমাটাল ক্যারিয়ার, এবার হলিউডে কঙ্গনা

  • 7:25 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
বলিউডে ঠোঁটকাটা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে কঙ্গনা রানাওয়াতের। বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের মন্তব্যের জন্যই আলোচনায় থাকেন এ অভিনেত্রী। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে তার। সর্বশেষ পাঁচটি সিনেমাই বাজেভাবে ব্যর্থ  হয়েছে বক্স অফিসে।

তবে নিজের অভিনয়জীবন নিয়ে হাল ঝাড়তে রাজি নন কঙ্গনা। ‘কুইন’খ্যাত এই তারকা এবার বলিউডের গণ্ডি পেরিয়ে পা রাখছেন হলিউডে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো হলিউডে অভিনয় করতে যাচ্ছেন কঙ্গনা। ভ্যারাইটির এক প্রতিবেদন থেকে জানা যায়, অনুরাগ রুদ্র পরিচালিত হরর ড্রামা ‘ব্লেসড বি দ্য ইভিল’-এ অভিনয় করবেন কঙ্গনা।

সাইকোলজিক্যাল হরর ঘরানার ছবিটি দিয়ে হলিউডে অভিষেক হবে তার।

সিনেমাটিতে কঙ্গনার সঙ্গে থাকবেন টাইলার পজি, স্কারলেট রোজ স্ট্যালোন প্রমুখ। পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত অনুরাগ রুদ্র। নিউইয়র্কে এই গ্রীষ্মেই এটির শুটিং শুরু হবে।

ভ্যারাইটির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্প্রতি চালু করা চলচ্চিত্রশিল্পের শুল্ক ব্যবস্থা থেকে সম্ভাব্য জটিলতা এড়াতেই কৌশলগতভাবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু লোকেশন শুটিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au