বিনোদন

যে কারণে মেয়ের ছবি প্রকাশ্যে আসেনি, জানালেন দীপিকা

  • 7:38 pm - May 10, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের প্রথম কন্যা সন্তান ‘দুয়া’ গত বছর জন্মগ্রহণ করে। তবে মেয়ের জন্মের পর থেকেই তারা দু’জনই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন, কোনো পাপারাজ্জি ছবি নয়, কোনো ইনস্টাগ্রাম পোস্ট নয়, মেয়ের ছবি থাকবে না জনসমক্ষে।

সম্প্রতি ম্যারি চারলিকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা খোলাখুলিভাবে বলেন, কেন তারা মেয়েকে মিডিয়ার আলোচনার বাইরে রাখতে চান। দীপিকা জানান, তার নিজের শৈশব ছিল একেবারেই সাধারণ। তিনি কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে হলেও তার পরিবার কখনো খ্যাতির ভার চাপিয়ে দেয়নি।

দীপিকা বলেন, ‘আমার বাবা কখনো আমাদের বলেননি যে তিনি একজন তারকা। আমরা নিজে নিজেই ধীরে ধীরে জেনেছি তিনি কে, সেটাও খুব সাধারণভাবে।’

এই সাধারণ, স্বাভাবিক শৈশবের অভিজ্ঞতাই দীপিকার মনে গভীর প্রভাব ফেলেছে। এখন নিজে মা হওয়ার পর, তিনি চান মেয়ে দুয়া ও একইরকম শান্ত ও সুরক্ষিত পরিবেশে বড় হোক। দীপিকার ভাষায়, ‘আমরা চাই না যে ওর নিষ্পাপ শৈশব সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার কারণে ক্ষতিগ্রস্ত হোক।’

দীপিকা ও রণবীরের মিলিত ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ১২৮ মিলিয়ন। তাদের মেয়ে দুয়ার একটি ছবিও যদি প্রকাশ পায়, তা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন দুয়ার ছবি বা ব্যক্তিগত মুহূর্ত তারা অনলাইনে শেয়ার করবেন না।

সাক্ষাৎকারে দীপিকা এমনকি স্বীকার করেন, ‘আমি জানি না, এই কথাগুলো আমি শেয়ার করছি তাতে রণবীর  কতটা স্বস্তি বোধ করবেন।’

তবে শুধু দীপিকা-রণবীরই নন, তাদের মতো অনেক বলিউড তারকাই সন্তানদের গোপনীয়তা রক্ষায় কঠোর। অনুশকা শর্মা ও বিরাট কোহলি তাদের সন্তান ভামিকা ও আকায় এর ছবি প্রকাশ করেননি। আলিয়া ভাট ও রণবীর কাপুরও একই সিদ্ধান্ত নিয়েছেন তাদের মেয়ে রাহাকে ঘিরে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au