বিনোদন

একই মঞ্চে সম্মাননা পাচ্ছেন দুই বোন

  • 9:04 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার

মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী। অভিনয়গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার দুই বোন প্রথমবার একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহজাবীন নিজেই।

আগামী ১৮ মে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকেলে ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’-এর তৃতীয় আসরের সম্মাননা প্রদান করা হবে। ওই আসরে সম্মাননা পাচ্ছেন দুই বোন।

মেহজাবীন চৌধুরী বলেন, “আমি তো এর আগেও ভালো কাজের জন্য স্বীকৃতি পেয়েছি। এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য আমার সঙ্গেই সম্মাননা পাচ্ছে। নিঃসন্দেহে এটি ভালো লাগার বিষয়। আমার বিশ্বাস, মালাইকা এতে অনুপ্রাণিত হবে। যে কোনো স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয়। দায়িত্ববোধ বাড়ে। ধন্যবাদ ‘সম্পূর্ণা বাংলাদেশ’কে। তাদের ভিন্ন ধরনের চিন্তাকে সাধুবাদ জানাই।”

এক দশকেরও বেশি সময় ধরে নন্দিত অভিনেত্রী মেহজাবীন ছোট পর্দায় অভিনয় করছেন। পরবর্তী সময়ে ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বছরের শেষপ্রান্তে ‘প্রিয় মালতী’ সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করেও দর্শকের ভালোবাসা পেয়েছেন।

মেহজাবীনের অনুপ্রেরণায় তাঁরই ছোট বোন মালাইকার অভিনয়ে অভিষেক হয় গত বছরের ২৬ ডিসেম্বর। ওইদিন ইউটিউবে প্রকাশ পায় মেহজাবীনের গল্পভাবনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকটি।

‘সম্পূর্ণা বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল দুই বোনকে একই মঞ্চে সম্মাননা জানাতে। তারা আমার এই প্রস্তাব সাদরে গ্রহণ করেছে। চোখের সামনে মেহজাবীনের উত্থান দেখেছি, দেখেছি তার সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে। মালাইকাও বোনের পথেই হাঁটছে। দুজনের সাফল্য কামনা করছি।’

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au