বিনোদন

শাকিব খানের নায়িকা হতে চান ভাবনা

  • 9:13 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা হতে চান ঢালিউড কিং শাকিব খানের মতো। শীর্ষ নায়কের মতো অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান বলে জানান অভিনেত্রী।

কিং খানকে পর্দার বাইরে সেভাবে খুব একটা দেখা যায় না। বছরে দুই থেকে সর্বোচ্চ তিনটি সিনেমা নিয়ে হাজির হন অভিনেতা। সেই সিনেমার প্রমোশনেও নায়কের সচারচর দেখা মেলে না। শুধু তাই নয়, কোনো সাক্ষাৎকার কিংবা টিভি প্রোগ্রামেও হাজির হন না ঢালিউড কিং। বরাবরই থাকেন লোকচক্ষুর আড়ালে।

শাকিব খানের এই গুণেই মুগ্ধ অভিনেত্রী ভাবনা। শীর্ষ নায়কের মতো তিনিও অভিনয়ের বাইরে লোকচক্ষুর আড়ালে থাকতে চান। যে কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা জানিয়েছেন, তিনি শাকিব খানের মতো হতে চান।

তিনি বলেন, আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে ছোটপর্দায় কাজ করছি না। ভয়ংকর সুন্দর সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না।

ভাবনা বলেন, শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না। কারণ তিনি এতটা এভেইলেবল না। তাকে সব জায়গায় পাওয়া যায় না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকিট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন, যাকে সচারচর দেখা যায় না।

অভিনেত্রী বলেন, শাকিবের বরবাদ সিনেমায় লুক ছিল সুপার। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাই।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au