বিনোদন

ঝড়ের মুখে জ্যাকুলিন

  • 9:15 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

হাউসফুল ৫ এর লাল পরি গানটির ভিডিও এরই মধ্যে ৪০ মিলিয়ন ভিউ পেয়েছে। এ গানে জ্যাকুলিন ফার্নান্দেজ দুর্দান্ত নৃত্যশৈলী উপহার দিয়েছেন তার ভক্তদের। কিন্তু এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। কেউ নোরা ফাতেহির নৃত্যশৈলীর সঙ্গে এটির তুলনা করেছেন। আবার কেউ পরোক্ষভাবে বলতে চেয়েছেন নোরা ফাতেহিকে অনুকরণ করেছেন জ্যাকুলিন।

কিন্তু এসব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তার ভক্তরা। অধিকাংশই তার অসাধারণ পারফর্মেন্সের প্রশংসার জলে ভাসিয়েছেন তাকে। বিশেষ করে তার বেলি ড্যান্সিং দর্শকদের মুগ্ধ করেছে। একজন দর্শক মন্তব্য করেছেন, ‘এখানেই জ্যাকুলিন সবার শীর্ষে উঠেছেন। ৩৯ বছর বয়সী এই নায়িকা দারুণভাবে ফিরে এসেছেন এ সিনেমার মাধ্যমে।’

সাম্প্রতিক সময়ে লাল পরি গানটির ভিডিও মুক্তির আগে দীর্ঘদিন মিডিয়ায় অনালোচিত ছিলেন না জ্যাকুলিন। পরপর তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ায় স্থবির হয়ে পড়েছিল তার ক্যারিয়ার। তার অভিনীত সর্বশেষ হিট সিনেমা ছিল ২০২২ সালে মুক্তি পাওয়া অনুপ ভান্ডারি পরিচালিত অ্যাকশন থ্রিলার বিক্রান্ত রোনা।

এরপর একে একে ফ্লপ হয় আন্তর্জাতিক সিনেমা টেল ইট লাইক আ ওয়াম্যান, অভিষেক শর্মা পরিচালিত রাম সেতু, রোহিত শেঠি পরিচালিত সার্কাস, রাজ মেহতা পরিচালিত সেলফি, কিল দেম অল-২, সোনু সুদ পরিচালিত ফাতেহ। তাই বলা যায়, হাউসফুল-৫ তথা লাল পরি গানটি তার ক্যারিয়ারের পালে নতুন করে হাওয়া লাগিয়েছে।

লাল পরি ভিডিও মুক্তির পরপরই আরেকটি বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন জ্যাকুলিন। ‘বেসোস’ মিউজিক ভিডিওতে ক্রিকেটতারকা শিখর ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এ তারকা। এরই এ গান নিয়েও ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। মিউজিক ভিডিওর গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কার্ল ওয়াইন। মুক্তির তিনদিনের মাথায় গানটির ভিউ ছাড়িয়েছে ২০ মিলিয়ন।

নৃত্যশিল্পী নয়, অভিনেত্রী হিসাবে তরুন মানসুখানি পরিচালিত কমেডি থ্রিলার হাউসফুল-৫ই এখন জ্যাকুলিন ফার্নান্দেজ-এর ক্যারিয়ার চাঙ্গা করার জন্য শেষ আশ্রয়। এখানেও ‘কিন্তু-যদি’র খপ্পরে রয়েছেন এই অভিনেত্রী। তারকাখচিত অভিনেতাদের ভীড়ে নিজেকে কতটা মেলে ধরতে পেরেছেন তিনি, সেটা সিনেমাটি মুক্তির পরই বলা যাবে। এ সিনেমায় তার পাশাপাশি অভিনয় করেছেন- অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকার, জ্যাকি শ্রফ, দিনো মোরে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, সোনাম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পান্ডে, জনি লিভার প্রমুখ।

সিনেমাটি মুক্তি পাবে আগামী মাসের ৬ তারিখ। তবে লাল পরি (ইও ইও হানি সিং) গানটির চিত্রায়ন বলছে, সিনেমার প্রধান আকর্ষণ হতে চলেছেন জ্যাকুলিন ফার্নান্দেজই। এ সিনেমা হিট-ফ্লপের ওপর নির্ভর করছে এ অভিনেত্রীর ভবিষ্যৎ। যদিও হাউসফুল সিকুয়্যালে ফ্লপের রেকর্ড নেই।

এ সিনেমার পর আরেকটি সুযোগ থাকছে ‘রেইস থ্রি’ তারকার জন্য। আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ সিনেমায় এক চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে কাজ করছেন তিনি। তারিখ নির্ধারিত না হলেও এটি এ বছরের শেষ দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au