বিনোদন

বিপাশার নতুন যাত্রা

  • 9:28 pm - May 11, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। দেশের বিনোদন জগতের সঙ্গে এখন আর তার সেভাবে নেই যোগাযোগও। তাই অভিনয়েও আগের মতো নিয়মিত নন তিনি। তবে শিল্পচর্চা থেকে একদমই দূরে নন এই তারকা। নিয়মিতই চিত্রশিল্পীর কাজ চালিয়ে যাচ্ছেন বিপাশা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে তার আঁকা ছবির একক প্রদর্শনীও হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে।

এবার অভিনেত্রী যুক্ত হলেন আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’ এর সঙ্গে। ‘আর্ট ডোম’ বিশ্বব্যাপী অনুপ্রেরণা জাগিয়ে তুলতে এবং শিল্পসম্প্রদায়ের মধ্যে পার্থক্য তৈরিকারীদের জন্য দরজা খুলে দিতে কাজ করে আসছে। এখন থেকে ওই দলের হয়ে কাজ করবেন বিপাশা হায়াত, যা নিয়ে নিজের প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন তিনি। ‘আর্ট ডোম’-এর পেইজ থেকে তার একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়েছে। যেখানে তিনি বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ ও যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তাদের কাজের ধরন ও আমার চিন্তাভাবনার অনেক মিল। এই দলে অত্যন্ত প্রতিভাবান, দূরদর্শী ব্যক্তিরা রয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’

দ্য আর্ট ডোম হলো একটি বৈশ্বিক শিল্পসংগঠন, যেখানে বিশ্বের নানা দেশের চিত্রশিল্পী ও সৃজনশীল ব্যক্তিরা একত্রিত হয়ে কাজ করেন। এই সংগঠনের লক্ষ্য হলো শিল্প ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরা এবং নতুন ধারার সৃষ্টিশীল ভাবনাকে উৎসাহ দেওয়া।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au