জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…
বলিউড সুপারস্টার সালমান খান শুধু রুপালি পর্দার নয়, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। বক্স অফিস মাতানোর পাশাপাশি তিনি একজন পারিবারিক মানুষ হিসেবেও পরিচিত। তার প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো কার্পণ্য করেন না।
মা দিবস উপলক্ষে সালমান খান তার দুই মা-সালমা খান ও হেলেনকে উদ্দেশ করে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তা। সেই সঙ্গে বাবাকেও দিয়েছেন ধন্যবাদ।
ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘বিশ্বের সেরা দুই মাকে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আমার জীবনের সবচেয়ে সুন্দর দুই নারীকে মা দিবসের শুভেচ্ছা।’
তার এই ছোট্ট বার্তায় স্পষ্ট সালমান খানের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা, যা তিনি তাঁর মায়েদের প্রতি বহন করেন। সালমান সবসময়ই সালমা খান ও হেলেনের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত এবং তিনি তাদের প্রতি তার অগাধ ভালোবাসা বিভিন্ন সময় প্রকাশ করে এসেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au