বিনোদন

১০০ কোটির ঘরে ‘রেইড ২’

  • 7:41 pm - May 12, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার

আবারও বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘রেইড ২’ বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির ৯ দিনে ভারতীয় বক্স অফিসে একশ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ‘রেইড ২’ প্রথম সপ্তাহে ৯৫.৭৫ কোটি আয় করেছিল ভারতীয় বক্স অফিসে।

দ্বিতীয় সপ্তাহের শুক্রবার আয় তুলে নেয় ৫ কোটি। যার ফলে ১০০ কোটির গণ্ডি পার করে ফেলে অজয়ের ‘রেইড ২’। শনিবার সিনেমাটির আয় ২ কোটির বেশি। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় ১০২ কোটি টাকা।

মুক্তির প্রথম দিন বক্স অফিসে ১৯.২৫ কোটি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। যা ২০২২ সালে অজয়ের ‘দৃশ্যম ২’-এর চেয়ে বেশি আয় দিয়ে শুরু বক্স অফিসে। ‘দৃশ্যম ২’ প্রথম দিনে আয় করেছিল ১৫.৩৮ কোটি।

সাম্প্রতিক সময়ে অজয়ের ‘ময়দান’ মাত্র ৭ কোটি আয় করে প্রথম দিন। তবে গত বছর ‘সিংহাম এগেইন’ প্রথম দিন আয় তুলে নেয় ৪৩ কোটি। এ বছর ‘রেইড ২’ অজয়ের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত।

‘রেইড’-এর প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদাভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করেন অজয়। রীতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফরম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au