বিনোদন

প্রিন্স মামুন আগে টোকাই ছিল: লায়লা

  • 7:59 pm - May 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার
আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট নির্মাতা লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। সম্প্রতি প্রিন্স মামুন ফেসবুক লাইভে এসে লায়লার বাসায় ঢুকে একাধিক অভিযোগ তোলেন এবং প্রকাশ্যে গালিগালাজ করেন। এতে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন লায়লা।

লায়লা বলেন, আমি একটা সাধারণ চাকরি করি। আমার দুটা সন্তানের পড়ালেখার খরচ আমার বৃদ্ধ মা আছে, আমার বাসার সমস্ত খরচ আমি দেই। আমি মামুনের পরিবারকেও পেলেছি, মামুনকেও পেলেছি।

এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, আমি ভিডিও কন্টেন্ট করি, যারা তারকা আছে তাদের সাথে আমি একটা কোলাবোরেশন করে ভিডিও কন্টেন্ট করেছি।

আমার টাইমলাইনে গেলে দেখবেন সেসব ভিডিও আছে। তার সাথেও সেভাবে শুরু। আর একটা মানুষকে প্রলোভন দেখিয়ে দেখিয়ে চার বছর ধরে আমাকে কেন আটকে রাখতে হবে। দুনিয়াতে কি ছেলের অভাব। উপযুক্ত মানুষের অভাব? একমাত্র কারণ তার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক হয়েছে। 
মামুন ও তার পরিবার টার্গেট করে লায়লার কাছে এসেছিল। এমন্টাও হতে পারে বলে মনে করেন লায়লা। এ প্রসঙ্গে তিনি বলেন,  আমি যদি বলি ২০২১ সালে আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা ফ্ল্যাট আছে। আমি যদিও বলি সেসময় তুমি (মামুন) এবং তোমার পরিবার আমাকে টার্গেট করে এসেছ? কারণ সেসময় আমি ট্রমাটাইজ ছিলাম।

তোমরা আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে চার বছরে আমাকে ব্যবহার করে গাড়ি বাড়ি করে চলে গেছ। 
লায়লা প্রশ্ন করেন, তোমার মতো একজন মানুষ যার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, যার অনেক ভক্ত, সে কেন আমার মতো একজন ডিভোর্সি নারী, যার দুটো সন্তান আছে তার কাছে তুমি আসবা কেন, আর তোমার পরিবার আসবে কেন?

মামুন একটা সময় টকা ছিল উল্লেখ করে লায়লা বলেন, মামুন এর আগে আমার সঙ্গে ছাড়াও দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে সঙ্গে ছিল, এটা সবাই জানে। একজন  তাকে লাইকিতে অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে। সে একজন টোকাই ছিল, একজন বস্তি ছিল। এসব আমি অনেক পড়ে জানি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au