বিনোদন

রোজাকে নিয়ে তাহসানের বৃষ্টি বিলাস

  • 8:03 pm - May 12, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার

চলছে গ্রীষ্মের দাবদাহ অবস্থা। এমন গরমে একটুখানি স্বস্তির বৃষ্টি হলে কে না ভিজতে চাইবে! মেঘের ডাক ও বৃষ্টির টাপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই। আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে, তাহলে তো কথাই নেই।

সাধারণত এমন মুহূর্ত অর্থাৎ প্রিয়জন নিয়ে তারকাদের বৃষ্টিতে রোম্যান্টিসিজম খুব কমই দেখা মেলে। এবার তেমনই কিছু দেখিয়ে সকলকে চমকে দিলেন তাহসান-রোজা দম্পতি।

সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা।

শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন।

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।

একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে, তা আর বলার বাকি রাখে না। তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।

প্রায়ই ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের। বলা বাহুল্য, তাহসান-রোজা এক হলেই যেন তাদের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। এই দম্পতির তেমনই এক আবেগঘন মুহূর্তের দেখা মিলল আবার।

 

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au