বিনোদন

কেন আনুশকার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ জোহর?

  • 10:42 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
এক সিনেমা দিয়েই দর্শক মন জয় করেছিলেন আনুশকা শর্মা। এরপর কাজ করে গিয়েছেন আপন মনে। উপহার দিয়েছেন ব্যবসা সফল সিনেমা। আপাতত অনেক দিন ধরেই বড় পর্দার বাহিরে অভিনেত্রী।

তবে কখনো স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক মুহূর্ত, কখনো কোনো অনুষ্ঠান, আবার কখনো পুরনো বিতর্ক মিলিয়ে থাকেন চর্চার কেন্দ্রে।
সম্প্রতি সোশ্যালে ভাইরাল হয়েছে করণ জোহরের এক পুরনো স্বীকারোক্তি। যেখানে তিনি স্বীকার করেছিলেন আনুশকার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। করণ বললেন, ‘আমি সত্যিই আনুশকা শর্মার ক্যারিয়ারটা শেষ করে দিতে চেয়েছিলাম।

ঘটনাটি ২০১৬ সালের। মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে করণ জোহরের মুখে শোনা যায়, তিনি আনুশকাকে ‘রব নে বনা দি জোড়ি’-তে স্বাক্ষর না করানোর পরামর্শ দিয়েছিলেন আদিত্য চোপড়াকে। কারণ তিনি নাকি আনুশকার ছবি দেখে মুগ্ধ হননি।

করণ জোহরের এ চমকপ্রদ স্বীকারোক্তি করেছিলেন আনুশকার সামনেই।

এতে নতুন করে বিতর্কের জন্ম দেয়- বলিউড পাড়ায়। তবে সব বাধা পেরিয়ে বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা।
রব নে বনা দি জোড়ি ছিল আনুশকার প্রথম সিনেমা। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যায় তাকে। এরপর‘এনএইচ টেন’, ‘পিকে’, ‘সুলতান’, ‘দিল ধড়কনে দো’, ‘সুই ধাগা’, ‘সঞ্জু’র মতো একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের দেওয়া তথ্যমতে, বর্তমানে আনুশকার সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৫৫ কোটি টাকা, যা তাকে দেশের অন্যতম ধনী অভিনেত্রীদের তালিকায় শীর্ষে তুলে দিয়েছে।

২০১৮ সালে ‘জিরো’ ছবির পর আনুশকা বড় পর্দা থেকে দূরে রয়েছেন। যদিও ২০২২ সালে ঘোষণা হয়েছিল তার কামব্যাক ছবি হতে চলেছে ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। তবে সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে, ছবিটির কাজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে, যা ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ করেছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au