বিনোদন

লজ্জায় মুখ লুকাতে হয়েছে আমাদের মতো শিল্পীদের: ওমর সানী

  • 10:50 pm - May 13, 2025
  • পঠিত হয়েছে:৮২ বার
অভিনয়ে এখন সরব না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায়ই বিভিন্ন খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। এরমধ্যে আরেক অভিনেতা অমিত হাসান সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’ সেই পোস্টে সমর্থন দিয়ে ওমর সানী লেখেন, ‘একদম সত্যি, ভালো বলছিস।

এরপর গণমাধ্যমে কথা বলার সময় শিল্পী সমিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওমর সানী বলেন, ‘জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তাই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে।

সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করে দেওয়ার জন্যও বলেন তিনি। তার ভাষ্যে, ‘আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।’

সব শেষে তিনি বলেন, ‘আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au