বিনোদন

আমিরের নতুন সিনেমা ‘বয়কটের’ ডাক

  • 4:31 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার

মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খানের আগামী ছবি ‘সিতারে জমিন পর’-এর ট্রেলার মুক্তির এখনও ২৪ ঘণ্টা পেরোয়নি, এর মধ্যেই ছবিটি বয়কটের ডাক দিচ্ছেন ভারতীয় নেটিজেনদের কেউ কেউ। তুচ্ছ কারণে ‘তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতার’ দাবি তুলে এ বয়কটের ডাক দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। সেই সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমাইন এরদোয়ানের সঙ্গে দেখা করেন। তখন দুজনের খোশগল্পে মেতে ওঠার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। ভারতের ‘শত্রু’ দেশ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে কেন হাত মিলিয়েছিলেন, সেই নিয়ে আক্রমণের মুখে পড়েন আমির।

এবার অপারেশন সিঁদুরের আবহেও ফিরে এল সেই বিতর্ক। পাকিস্তানের পাশে থাকা তুরস্কের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা টেনেই আমিরের নতুন ছবি বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমির খানের পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেটিজেনদের।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল আমির খানের ছবি ‘তারে জমিন পার’। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তখন থেকেই আমির প্ল্যান করেছিলেন ‘তারে জমিন পার’ ছবির সিক্যুয়েল তৈরি করবেন। অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পার’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’। আগামী ২০ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au