বিনোদন

ঈদুল আজহায় ইয়াশ-মালাইকার ‘ক্ষতিপূরণ’

  • 4:33 pm - May 16, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

পরিচালক মোস্তফা কামাল রাজের নির্দেশনায় ‘ক্ষতিপূরণ’ নাটকে প্রথমবারের মত জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী।

এবারের কোরবানির ঈদের সময়ে প্রচার হবে নাটকটি। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। ‘ক্ষতিপূরণের’ চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, ঈদুল আজহায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচার হবে ক্ষতিপূরণ।

নাটকের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। ক্ষতিপূরণে সেই বার্তাই তুলে ধরা হয়েছে।”

নাটকে রোহান ও মালাইকা ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে।

ক্ষতিপূরণে একটি গানও রেখেছের পরিচালক রাজ। গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রং বিন্যাস করেছেন রাশেদ রাব্বি।

গত বছর এই নির্মাতারই ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন।

এই শাখার আরও খবর

জুলাই আন্দোলনকে ‘কটাক্ষ’: শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

মেলবোর্ন, ৪ জুলাই- জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী মাহিয়া মাহি এবং আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম, নজরুল সঙ্গীতে তৃতীয় কুড়িগ্রামের অনুশ্রী

মেলবোর্ন, ১৭ জুন-  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করে কুড়িগ্রামের উলিপুরের খুদে সঙ্গীতশিল্পী…

গুরুতর অসুস্থ সোনু নিগম

মেলবোর্ন, ১৭ জুন- জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম গুরুতর স্নায়বিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন। এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে তিনি জানান,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au