বিশ্ব

ইসরায়েলের ১০ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস: দি গার্ডিয়ান

  • 7:13 am - June 01, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার

মেলবোর্ন, ১ জুন—গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের দেওয়া প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারীদের কাছে জমা দিয়েছে হামাস।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি জানিয়েছে, চুক্তির আওতায় তারা ১০ জন জীবিত বন্দি এবং ১৮টি মরদেহ ফেরত দেবে। এর বদলে ইসরায়েলকে কিছু সংখ্যক ফিলিস্তিনি বন্দি মুক্তি দিতে হবে।

মার্চ মাসের পর থেকে যুদ্ধবিরতির দিকে এটিকে সবচেয়ে বাস্তব অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চুক্তিতে যুদ্ধ বন্ধের শর্তও রয়েছে, যা এতদিন ইসরায়েলের জন্য একটি ‘রেড লাইন’ ছিল।

হামাস এর আগে ১০ জিম্মির বদলে এক হাজার ১০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করেছিল।

যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ ৬০ দিনের জন্য বন্ধ থাকবে, দীর্ঘমেয়াদি শান্তির প্রচেষ্টা জোরদার করা হবে এবং হামাস বন্দি মুক্তি দেওয়ার পর ইসরায়েল যেন আবার হামলা না চালায়, সে ব্যাপারে নিশ্চয়তা থাকবে। মার্চ মাসেও ইসরায়েল এমন একটি নিশ্চয়তা দিয়েছিল।

ইসরায়েলি আলোচকরা এই প্রস্তাবে রাজি হয়েছেন, কিন্তু হামাস প্রথম জোরালো সাড়া দেয়নি। শুক্রবার হামাস জানায়, তারা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির নিশ্চয়তা নেই। আগের মানবিক প্রটোকল- যেটিতে প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করত, তাও এতে অন্তর্ভুক্ত নয়।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au