বিশ্ব

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

  • 6:28 pm - June 10, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
আফগাস্তিানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে বিমান চালিয়েছে পাকিস্তান। দেশটির এ হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুন- আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এ ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত তুলনামূলক শান্ত থাকলেও এই হামলা সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, হামলায় ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৪ জন নারী ও শিশু আহত হয়েছেন। তিনি এই হামলাকে ‘আগ্রাসন’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।

তালেবান সরকারের অভিযোগ, পাকিস্তানের সেনাবাহিনী সরাসরি এই হামলার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক গত কয়েক বছর ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। এর আগে পাকিস্তান আফগান ভূখণ্ডে একাধিক হামলার দায় স্বীকার করে জানিয়েছিল, তাদের লক্ষ্য ছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা।

সাম্প্রতিক এই বিমান হামলার আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলার পর তীব্র গোলাগুলিতে দেশটির আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, টিটিপির সদস্যরা আফগানিস্তানে আশ্রয় নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। কাবুলের দাবি, পাকিস্তানই বিভিন্ন শত্রুভাবাপন্ন গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করছে না।

২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সীমান্ত এলাকায় সংঘর্ষ, বিমান হামলা এবং পাল্টাপাল্টি অভিযোগের কারণে পরিস্থিতি বারবার জটিল আকার ধারণ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও সীমান্তে সংঘর্ষের জেরে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।

জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘাত ও আন্তঃসীমান্ত হামলায় অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৯৭ জন। নতুন এই হামলার ফলে অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au