লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, কি ঘটেছিল
মেলবোর্ন, ১৬ জুন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বনির্ধারিত একটি…
গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে বুধবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে বনভূমি পুড়ে গেছে এবং বহু বাড়িঘর হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত চারটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল কর্তৃপক্ষ। খবর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (২ জুলাই) ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়েছে। কিছু বাড়িঘর আগুনে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
গ্রিক দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অন্তত ১৫৫ জন দমকল কর্মী, ৩৮টি ইঞ্জিন ও জলবাহী ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। বিকেলের দিকে কোনও একসময় আগুনের সূত্রপাত হয়। এরপর শক্তিশালী ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের কাজকে কঠিন করে তোলে। বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণে আনার পরও আবার নতুন করে আগুন জ্বলে ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। রাজধানী এথেন্স থেকে অতিরিক্ত দমকল দল ও বিমান পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দমকলকর্মী রয়টার্সকে জানান, “আগুনের ভয়াবহতা অনেক বেশি এবং এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ঝড়ো বাতাস আর পার্বত্য এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণ করা খুবই জটিল হয়ে পড়েছে।”
ইউরোপের দক্ষিণাঞ্চলে অবস্থিত গ্রিসে গ্রীষ্মকালে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে প্রায়ই দাবানল ঘটে থাকে। দেশটির কর্তৃপক্ষের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে দাবানলগুলো আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
বুধবার সন্ধ্যায় শুধু ক্রিটেই নয়, আরও দুটি এলাকায়—কিথিরা দ্বীপ এবং উত্তরের চালকিদিকি অঞ্চলেও দাবানল নেভাতে হিমশিম খাচ্ছিল দমকল বাহিনী।
তথ্যসুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au