বিনোদন

পেঁপে বাগানে জয়া

  • 5:21 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
জয়া আহসানের শখের তালিকায় অন্যতম হলো বাগান করা। তার বাসার ছাদ ও ব্যালকনির চারপাশে রয়েছে শতাধিক ফল ও সবজির গাছ। অবসরে সেখানে তিনি গাছ লাগানো থেকে শুরু করে সেই বাগানের পরিচর্যা করেন। প্রায়ই সেসব ফুল-ফলের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে।

কিছুদিন আগেই কলকাতায় ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষ করে দেশে ফিরেছেন জয়া। এর পরেই তাকে দেখা গেল খামারে। সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তার স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।

অভিনেত্রীর পোস্ট করা সেসব ছবিতে দেখা গেছে, জয়ার বাগানে নানান জাতের ফলন হয়েছে। এর মধ্যে পেঁপে গাছ সামনে রেখে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন।

এদিকে ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমা। অনিরুদ্ধ রায় চৌধুরীর এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া।

১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাচ্ছে। কিছুদিন আগেই সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা অন্তর্জালে প্রশংসা কুড়াচ্ছে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au