বিনোদন

মায়ানগরীতে ফিরছেন ‘নো এন্ট্রি’ খ্যাত সেলিনা

  • 5:36 pm - July 07, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার

এক যুগেরও বেশি সময় বলিউডের রূপালি পর্দা থেকে দূরে ছিলেন অভিনেত্রী সেলিনা জেটলি। সংসার ও যমজ সন্তানদের নিয়ে ব্যস্ত সময় পার করলেও কখনোই ভুলে যাননি মায়ানগরীকে। এবার সেই ফাঁক পূরণ করতে যাচ্ছেন তিনি। ১৪ বছরের বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফিরছেন এই ‘নো এন্ট্রি’ খ্যাত তারকা।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিজন গ্রিটিংস’ ছবিতে। এরপর দীর্ঘ নীরবতা। তবে এবার নিজের প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন সেলিনা নিজেই।

গতকাল শুক্রবার তিনি ইনস্টাগ্রামে যমজ সন্তান ধারণকালের একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করেন। পোস্টটিতে এক অনুসারী জানতে চান, “আপনি কবে আবার অভিনয়ে ফিরবেন? উত্তরে সেলিনা লেখেন, “খুব তাড়াতাড়ি”। এই সংক্ষিপ্ত উত্তরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

এরপর ভারতীয় এক গণমাধ্যমকে সেলিনা জানান, তিনি এখন দেশের বাইরে ভ্রমণে রয়েছেন। তবে শিগগিরই দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার ফেরা নিয়ে বিস্তারিত জানাবেন। যদিও ঠিক কোন পরিচালকের সিনেমা দিয়ে তিনি ফিরছেন, সে বিষয়ে কিছু জানাননি।

ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে—এমন ইঙ্গিতেই উচ্ছ্বসিত নেটদুনিয়া।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au