সর্বশেষ

মেয়েদের দমিয়ে রাখায় তালেবানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

  • 7:15 am - July 09, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
তালেবানি পতাকা; ছবিঃ ডিডব্লিউ

মেলবোর্ন, ৯ জুলাই-

আফগানিস্তানে নারীদের ওপর দমন–পীড়নের অভিযোগে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালত জানিয়েছে, আখুন্দজাদা ও হাক্কানি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নারীদের শিক্ষা, কাজ ও চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এর আওতায় ১২ বছরের বেশি বয়সী মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়, অধিকাংশ পেশায় নারীদের কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হয়, কোনো পুরুষ অভিভাবক ছাড়া নারীদের দূরে ভ্রমণ নিষিদ্ধ করা হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও সীমিত করে ফেলা হয়।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, জনগণের ওপর নানা বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার পাশাপাশি তালেবান বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে টার্গেট করেছে এবং তাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এসব পদক্ষেপকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে অভিহিত করেছে।

তবে তালেবান সরকার দাবি করে আসছে, তারা ইসলামি শরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষায় কাজ করছে।

২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। ১৯৮০-র দশকে সোভিয়েত দখলদারির সময়ও তিনি ইসলামি প্রতিরোধে অংশ নিয়েছিলেন। অন্যদিকে, অভিযুক্ত আবদুল হাকিম হাক্কানি ছিলেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন।

আইসিসি সাধারণত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে, যখন সংশ্লিষ্ট দেশের সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। তবে এই আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই; গ্রেপ্তার কার্যকর করার দায়িত্ব সদস্য রাষ্ট্রগুলোর ওপর থাকে।

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো এই গ্রেপ্তারি পরোয়ানার সম্ভাবনার কথা জানিয়েছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তিনি দাবি করেছিলেন, তালেবান নেতৃত্ব শুধু নারী ও মেয়েদের ওপর নিপীড়নই নয়, বরং লিঙ্গ পরিচয় বা প্রকাশে অনুপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও পরিকল্পিত নিপীড়ন চালিয়েছে। এমনকি আফগানিস্তানে কেউ নারী অধিকারের পক্ষে কথা বললেও তার বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে তারা তালেবানের আরও অপরাধ, ইসলামিক স্টেটের খোরাসান শাখা, সাবেক আফগান নিরাপত্তা বাহিনী এবং মার্কিন সেনাদের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রেও বিচারের আওতা সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, আফগানিস্তানে সহিংসতা ও দায়মুক্তির দীর্ঘস্থায়ী চক্র ভাঙতে হলে সব পক্ষের ভুক্তভোগীদের ন্যায়ের সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au