খেলা

ক্লাব বিশ্বকাপের মূল ট্রফি ট্রাম্পের ক্যাবিনেটে

  • 3:55 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

রেপ্লিকা ট্রফি পেলো চেলসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ জুলাই

ফুটবলের রাজমুকুট উঠল ইংল্যান্ডের ক্লাব চেলসির হাতে। কিন্তু চূড়ান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! চেলসি যখন ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে উল্লাসে মেতে ওঠে, তখন ট্রফি যেন রয়ে গেল ভিন্ন এক ঠিকানায়, ওভাল অফিসে।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত ৩২ দলের নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি ৩-০ গোলে পরাজিত করে ফরাসি জায়ান্ট পিএসজিকে। নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত এই মহারণে ইংলিশ ক্লাবটি কেবল জয়ের সুবাসই ছড়ায়নি, ম্যাচজুড়ে রেখে গেছে আধিপত্যের ছাপ। কিন্তু শিরোপা উচ্ছ্বাসের মাঝেই উঁকি দেয় ভিন্ন এক নাটক। যার কেন্দ্রবিন্দুতে ছিলেন খোদ ট্রাম্প।

সামরিক হেলিকপ্টারে করে মাঠে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। দর্শকদের উচ্ছ্বাস তখন চূড়ায়। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় যা ঘটল, তা যেন চেলসির জয়ের আনন্দেও খানিকটা ছায়া ফেলল। খেলোয়াড়েরা যখন বিজয়ের মুহূর্তে ট্রফি নিতে উদগ্রীব, তখন ট্রাম্পের দীর্ঘ সময় ধরে মঞ্চে দাঁড়িয়ে থাকা অনেককে বিব্রত করে তোলে।

পরে ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়ে দেন বিস্ময়কর এক তথ্য। মূল ট্রফিটি নাকি এখন তার অফিসেই! ট্রাম্প আরও দাবি করেন, “এখন যে ট্রফিটা চেলসিকে দেওয়া হয়েছে, সেটা আসলে রেপ্লিকা। মূলটা তো আমার কাছেই রয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। অনেকেই বলছেন, মার্চ মাসে ফিফা সভাপতির যুক্তরাষ্ট্র সফরেই ট্রফিটি ট্রাম্পের অফিসে যায়।

ঘটনা আসলে সত্য। চলতি বছরের মার্চ মাসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন এবং ক্লাব বিশ্বকাপের মূল ট্রফিটি সাময়িকভাবে তার অফিসে রাখার অনুরোধ করেন। তখন ট্রাম্প বলেছিলেন, “কখন ট্রফিটি নিতে আসবেন? ফিফা সভাপতি বলেছিলেন, ‘‘আমরা আর নেব না। এটা আপনার কাছেই থাকুক। আমরা নতুন একটি বানাচ্ছি।

ফলে চেলসিকে দেওয়া হয় নতুন তৈরি একটি রেপ্লিকা ট্রফি। আর মূল ট্রফিটি থেকে যায় ট্রাম্পের কাছে।

চেলসির জন্য এটি একটি ঐতিহাসিক জয়। প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়। কিন্তু এই জয়ের ফাঁকে ফুটবল বিশ্বে নতুন করে আলোচিত হয়ে উঠেছেন এক রাজনৈতিক নেতা, যিনি হয়তো খেলেন না, কিন্তু মাঠের বাইরে শিরোনাম দখল করতে ভালোই জানেন।

চেলসির হাতে রেপ্লিকা, আর ট্রাম্পের টেবিলে মূল ট্রফি; এ যেন আধুনিক ফুটবলের মঞ্চে এক অদ্ভুত বাস্তবতা। যেখানে খেলা জেতে মাঠে, কিন্তু গল্প লেখা হয় রাজনীতির ছায়ায়।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au