ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
বাংলাদেশ ও ভারত সিরিজ স্থগিত হওয়ার সময় কাজে লাগাতে চায় বিসিবি। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ১৭ জুলাই
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অগাস্টে আসার কথা ছিলো ভারতীয় ক্রিকেট দলের। তবে এই সময়ে তারা আসতে চায় না বলে সিরিজটি এক বছরের বেশি সময়ের জন্য স্থগিত হয়ে গেছে। ফাঁকা এই সময়ে বসে না থেকে অন্য কোন দলের সঙ্গে দেশের বাইরে খেলার ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
আইসিসির এফিটিপিতে থাকা ভারতের বাংলাদেশ সফরের সূচিও চূড়ান্ত হয়েছিলো, কিন্তু সেটি আপাতত আর হচ্ছে না। আগামী বছরের সেপ্টেম্বরের দিকে সিরিজটি হতে পারে বলে জানিয়েছিলো বিসিবি।
ভারত সফর স্থগিত হয়ে যাওয়ায় অগাস্টে নিজেদের মধ্যে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার চিন্তা ছিলো বিসিবির। বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম তাদের পরিকল্পনা এখন ভিন্ন, ‘আমরা ভেবেছিলাম ওই সময় ইন্টারনালি কিছু ম্যাচ আয়োজন করার। জাতীয় দল ও এ দলের মধ্যকার। এটা ছিলো আগের পরিকল্পনা। এর পাশাপাশি আমরা দেখছি কোন দলের সঙ্গে খেলতে পারি কিনা। বা বাইরে কোনখানে গিয়েও খেলা যায় কিনা। কোন সিরিজ খেলা যায় কিনা।
তবে কোন কোন দলের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হচ্ছে তা স্পষ্ট করেননি ফাহিম। বর্তমানে বাংলাদেশ দল আছে শ্রীলঙ্কায়। কলম্বোয় আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলার পর দেশে ফিরবে তারা। ২০ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরকারী পাকিস্তান দল ইতোমধ্যে পা রেখেছে ঢাকায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au