খেলা

গ্লোবাল সুপার লিগে সাকিবদের হারিয়ে ফাইনালে সোহানের রংপুর

  • 5:27 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

দুবাইকে ৮ রানে হারালো রংপুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জুলাই

সাকিবদের দুবাই ক্যাপিটালসকে হারিয়ে প্রথম দল হিসেবে গ্লোবাল সুপার লিগের ফাইনালের টিকেট নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রুংপুর রাইডার্স।

গায়ানায় গতবারের চ্যাম্পিয়নরা ৮ রানে জয় পায়। ১৫৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৫০ রানে গুটিয়ে দেয় তারা। প্রাথমিক পর্বে প্রথম তিন ম্যাচের সবকটিতে জিতল বাংলাদেশের দলটি।

জয়ে শুরুর পর টানা তিন হারে আসর থেকে বিদায় নিল দুবাই ক্যাপিটালস।

দলটির জয়ের ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পর ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন সাকিব। পরের তিন ম্যাচে দলের মতো বিবর্ণ তিনি নিজেও।

হোবার্ট হারিকেন্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ৭ ও ৪ রান, উইকেট পাননি একটিও।

রংপুরের বিপক্ষে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি, তবে ব্যাটিংয়ে নেমে ৭ বলে করেন ৩।

ব্যাটিংয়ে সবশেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে দুই অঙ্ক ছুঁতে পারলেন না সাকিব। এক ম্যাচে ব্যাটিং পাননি। অন্য দুই ম্যাচে ২৬ বলে ৩৫ ও ৩৭ বলে ৫৮ রান করেন তিনি।

বোলিংয়ে এই ১০ ম্যাচে সাকিবের উইকেট ৬টি। এর মধ্যে ৭ ম্যাচে কোনো উইকেট পাননি বাংলাদেশের সেরা ক্রিকেটার।

বিশ ওভারের ক্রিকেটে ৩৮ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডারের ৫০০ উইকেটের অপেক্ষাও বাড়ল (৪৯৭)।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au