খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলো বাংলাদেশ

  • 6:08 am - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

 শহীদদের স্মরণে শ্রীলঙ্কা সিরিজ উৎসর্গ। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৭ জুলাই

শ্রীলঙ্কার মাটিতে এক রোমাঞ্চকর সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেওয়ার পথে নেতৃত্বে ছিলেন লিটন দাস, যিনি ব্যাট হাতে ঝলক দেখিয়ে হয়েছেন সিরিজসেরা। ৩ ম্যাচে ১১৪ রান করে লিটন এবার শুধু রানই করেননি, নেতৃত্বেও ছড়িয়েছেন আত্মবিশ্বাস আর স্থিরতা।

ম্যাচ শেষে লিটন দাসের কণ্ঠে ঝরল আত্মতৃপ্তি ও আশাবাদ, ‘আমাদের দল যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। ছেলেরা তাদের চরিত্র দেখিয়েছে, বিশেষ করে প্রথম ম্যাচে যেভাবে বাজে খেলেছিলাম, তার পর থেকে যে ঘুরে দাঁড়ানো—তা দারুণ।

লিটনের চোখে এই জয় শুধু একটি সিরিজ জেতা নয়, বরং ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাসের বড় জ্বালানি। তার ভাষায়, ‘আমি মনে করি, এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই জয় আমাদের ক্রিকেটে এবং নতুন প্রজন্মে সাহস যোগাবে। আমাদের অনেক বড় স্বপ্ন আছে, এই সাফল্য সেই স্বপ্নে পৌঁছাতে সাহায্য করবে।

তৃতীয় টি-টোয়েন্টির আগে একাদশে ছিল বড় এক পরিবর্তন। অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজকে বসিয়ে সুযোগ দেওয়া হয় মেহেদী হাসানকে, যিনি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। সিদ্ধান্ত নিয়ে লিটন বললেন, ‘আমি বিশ্বাস করতাম, এই উইকেট মেহেদীর জন্য উপযোগী। সে জন্যই তাকে খেলানো হয়। এর মানে এই নয় যে মিরাজ খারাপ খেলোয়াড়, এটা ছিল কেবল কন্ডিশন বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।

সিরিজে ব্যাট হাতে ৩ ইনিংসে যথাক্রমে ৬, ৭৬ ও ৩২ রানের ইনিংস খেলেন লিটন। কিন্তু সংখ্যার বাইরেও ম্যাচে তার দিকনির্দেশনা, পরিস্থিতি অনুযায়ী বোলিং পরিবর্তন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়া—সব মিলিয়ে যেন নেতৃত্বে আরেক ধাপে উঠলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, এই জয় জুলাই জুলাই শহীদদের স্মরণে উৎসর্গ করছি।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au