খেলা

লঙ্কা বধ করে দেশে ফিরেছে বাংলার টাইগাররা

  • 9:06 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার

দেশে ফিরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ জুলাই

কলম্বো থেকে হাসিমুখে ফিরেছে বাংলাদেশ দল। কারণটাও স্পষ্ট, শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে ইতিহাস গড়েছে লিটন দাসের দল।

তবে সেই ঐতিহাসিক সাফল্যের রেশ কাটিয়ে উঠার সময় পাচ্ছে না টাইগাররা। সিরিজ জয় উদযাপনের ফুরসত মিলল না ভালো করে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে পুরো দল, খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই।

আর শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রস্তুতির ঘাম ঝরানো পর্ব। কারণ সামনে অপেক্ষা করছে আরেক বড় চ্যালেঞ্জ। পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজ।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। প্রতিটি ম্যাচই শুরু হবে মেলবোর্ন সময় রাত সাড়ে ১১টায়।

ঘরের মাঠে এবার প্রতিশোধের মিশনে নামবে বাংলাদেশ। কারণ, চলতি বছরের মে মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এবার বদলার মঞ্চ প্রস্তুত।

লিটন, শান্ত, মিরাজরা কি পারবে এই সিরিজে ঘুরে দাঁড়াতে? দেশীয় কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশ নিশ্চয় চাইবে শ্রীলঙ্কা জয়ের ছন্দটা এবার পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখতে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au