সর্বশেষ

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাত, ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

  • 5:05 pm - July 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৮ জুলাই-

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নালন্দা জেলায়।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নালন্দা জেলায় মারা গেছেন ৫ জন, ভৈরালি জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি রাজ্যের জনগণকে খারাপ আবহাওয়ার সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানান।

বিহারে বর্ষা মৌসুমে এমন বজ্রপাত প্রায়ই ঘটে থাকে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে রাজ্যজুড়ে বজ্রপাতের ঝুঁকি বেশি, তাই প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সরকার ও স্থানীয় প্রশাসন জনগণকে সচেতন করতে ইতোমধ্যে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au