বিশ্ব

স্নোই মাউন্টেইনে বিধ্বস্ত বিমান, অভিজ্ঞ পাইলট ডেভিড স্টিফেন্সের মৃত্যু

  • 5:41 am - July 19, 2025
  • পঠিত হয়েছে:২২৫ বার
ডেভিড স্টিফেন্স ছিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ পাইলট। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৯ জুলাই-

অস্ট্রেলিয়ার স্নোই মাউন্টেইনস অঞ্চলের একটি দুর্গম, বরফে ঢাকা পাহাড়ে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৪ বছর বয়সী অভিজ্ঞ পাইলট ডেভিড স্টিফেন্স। গত সোমবার সকালে তিনি ভিক্টোরিয়ার ওয়াঙ্গারাটা এলাকা থেকে নিউ সাউথ ওয়েলসের মুরুয়া বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন। তবে নির্ধারিত গন্তব্যে তিনি পৌঁছাননি এবং মাঝপথেই বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

তিন দিন পর, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থলের সন্ধান মেলে। বরফে ঢাকা দুর্গম পাহাড়ি এলাকায় সনাক্ত করা হয় বিমানের ধ্বংসস্তূপ। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারীরা একটি মরদেহ উদ্ধার করে, যা পাইলট ডেভিড স্টিফেন্সের বলে নিশ্চিত করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ধরন দেখে বোঝা যাচ্ছে যে ধ্বংসাবশেষের সেই অবস্থা থেকে কারো জীবিত থাকার কোনো সম্ভাবনা ছিল না। বরফ, খাড়া পাহাড়ি পথ এবং বৈরী আবহাওয়া উদ্ধার কাজে দারুণভাবে বাধা সৃষ্টি করেছে।

ডেভিড স্টিফেন্স ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ পাইলট। প্রায় ৬০ বছর ধরে তিনি বিমান চালনার সঙ্গে যুক্ত ছিলেন। বেগা অঞ্চলের বাসিন্দা স্টিফেন্স স্থানীয় উড়োজাহাজ ক্লাবের সক্রিয় সদস্য এবং পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে পরিবার, বন্ধু এবং সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বিকেলে নিউ সাউথ ওয়েলস পুলিশের একটি উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনাস্থলের খোঁজ পায় খানকোবান এলাকার পূর্বদিকে অবস্থিত বরফে ঢাকা এক দুর্গম পাহাড়ে। পুলিশ জানায়, বিমানের ধ্বংসাবশেষ এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে সেটি দেখে উড়োজাহাজ বলে বোঝার উপায় ছিল না। নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু স্প্লিয়েট বলেন, “এটি ভয়াবহ ধ্বংসস্তূপ, দেখে মনে হয়নি যে এটি একটি উড়োজাহাজ। এই ধরনের দুর্ঘটনায় কেউ বেঁচে থাকতে পারে বলে আমরা মনে করি না।”

শুক্রবার বিকেলে সেখান থেকে উদ্ধার করা হয় একটি মরদেহ। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেটি আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হবে।

ঘটনার তদন্ত করছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB)। তারা জানিয়েছেন, বিমানটির যান্ত্রিক অবস্থা, আবহাওয়া এবং ফ্লাইট ডেটা বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে তারা প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

এই দুর্ঘটনা আবারও ব্যক্তিগত বিমান চলাচলে নিরাপত্তা ও আবহাওয়ার প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ডেভিড স্টিফেন্সের মতো অভিজ্ঞ একজন পাইলটের এমন মৃত্যু দেশটির বিমানচালক সমাজকে নাড়া দিয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au