সর্বশেষ

ভারতের হাসপাতালে গ্যাংস্টার হত্যাকাণ্ড: কলকাতা থেকে ধরা পড়ল পাঁচ শুটার

  • 7:58 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
চন্দনের পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুলাই-

পাটনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছিল চন্দন মিশ্র নামে এক কুখ্যাত গ্যাংস্টারকে। ঘটনার কয়েকদিন পর শুক্রবার গভীর রাতে কলকাতার নিউ টাউন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ ও পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গ্রেপ্তার হওয়া পাঁচজনই ওই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এদের মধ্যে চারজন সরাসরি গুলি চালিয়েছিল। আর একজন তাদের সাহায্য করেছে। পাটনা থেকে পালিয়ে তারা নিউ টাউনের একটি ফ্ল্যাটে লুকিয়ে ছিল। ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করা হয়।

চন্দন মিশ্রর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে মোট ২৪টি মামলা ছিল। তিনি বিচারাধীন অবস্থায় চিকিৎসার জন্য মেডিক্যাল পরোলে পাটনার রুবান হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গত সোমবার (১৫ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে চারজন অস্ত্রধারী সোজা হাসপাতালের আইসিইউতে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা মুখে মাস্ক পরে হাসপাতালে ঢোকে এবং একে একে গুলি ছোড়ে। গুলির শব্দে পুরো হাসপাতাল এলাকা কেঁপে ওঠে। ঘটনার পর থেকেই পুলিশ অনুসন্ধানে নামে এবং দুই রাজ্যের যৌথ অভিযানে নিউ টাউনের একটি বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে।

চন্দনের পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। পেছনে রয়েছে প্রতিপক্ষ গ্যাং। পুলিশের ধারণা, হাসপাতালের ভিতরের অনেক তথ্য হামলাকারীদের আগে থেকেই জানা ছিল। কেউ হয়তো ভেতর থেকে সাহায্য করেছে। সেই দিকেও তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে পাটনায় নিয়ে যাওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করে হত্যার পেছনের মূল পরিকল্পনাকারী এবং মদতদাতাদের খোঁজ বের করার চেষ্টা করা হবে।

এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে অস্ত্রধারীরা এত সহজে আইসিইউতে ঢুকে হত্যাকাণ্ড ঘটালো, তা নিয়েও তদন্ত চলছে।

এই গ্রেপ্তার অভিযানে বিহার ও পশ্চিমবঙ্গের পুলিশের সমন্বয় ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে সংশ্লিষ্ট মহল।
এ ঘটনায় গোটা বিহারজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

এই শাখার আরও খবর

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au