খেলা

মিরপুরের উইকেট নিয়ে পাকিস্তান কোচের অভিযোগ, বাংলাদেশ ব্যাটার ইমন জানালেন পিচ খারাপ না

  • 6:27 pm - July 21, 2025
  • পঠিত হয়েছে:১৪১ বার

মিরপুরের উইকেট আবারো আলোচনায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জুলাই

অগ্রহণযোগ‌্য। আন্তর্জাতিক মানের নয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসনের পর্যবেক্ষণ এটি।

রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি হারের পর হেসন সংবাদ সম্মেলনে এসে উইকেট নিয়ে কড়া মন্তব‌্য করেছেন। পাশাপাশি ব‌্যাটিংয়ে নিজেদের ব‌্যর্থতাও স্বীকার করেছেন। তবে প্রথম ম‌্যাচে হারের পেছনে হেসনের কাঠগড়ায় ‘উইকেটই’।

ম‌্যাচে দ্যুতি ছড়িয়ে একমাত্র ফিফটি তোলা বাংলাদেশের পারভেজ হোসেন ইমন অবশ‌্য উইকেটে কোনো দোষ খুঁজে পাননি। বরং পাকিস্তানের কোচের অজুহাতকে উড়িয়ে দিয়েছেন। ম‌্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারভেজ হোসেন বলেছেন, ‘‘নাহ, এমন কিছু মনে হয়নি (গ্রহণযোগ‌্য নয়)। আমরা ১১০ রান করছি ১৬ ওভারে। আমরা যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তো আমার কাছে এমন কিছু মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারিনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।

উইকেট নিয়ে পারভেজের মূল‌্যায়ন এরকম, ‘‘বোলারদের জন্য মিরপুরের উইকেটে একটু বেনিফিট থাকে এটা স্বাভাবিক জিনিস।

পাকিস্তানের ব‌্যাটসম‌্যানরা যেখানে ধীর গতির স্পিনিং উইকেটে খাবি খেয়েছে সেখানে পারভেজ বোলারদের তুলোধুনো করেছেন অনায়েসে। ম‌্যাচ সেরা নির্বাচিত এই ক্রিকেটার নিজের দ্বিতীয় ফিফটি তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৩৯ বলে ৫৬ রান করেন ৩ চার ও ৫ ছক্কায়। পাকিস্তানের বোলিং আক্রমণ তুলনামূলক সহজ কিনা জানতে চাইলে বলেছেন,‘‘ভালো করলে সবকিছুই সহজ মনে হয়। না, ওরাও আন্তর্জাতিক খেলছে। ওদেরও অনেক অভিজ্ঞ বোলার আছে।

পাকিস্তানের বিপক্ষে ৯ বছর পর টি-টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ। লম্বা সময় পর জয়ে পরাজয়ের গেরো ছুটিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজে পাওয়া আত্মবিশ্বাসই এখানে কাজে লেগেছে বলে বিশ্বাস পারভেজের, এমন কোনো আলোচনা হয়নি (৯ বছর পর জয়)। শেষ সিরিজটা ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। সবাই চেষ্টা করছি আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিতে। সেখানেই আসলে খেলেছি।

আগামীকাল একই মাঠে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন। গত মে-জুনে পাকিস্তানে গিয়ে তিন ম‌্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার কী বদলা নিতে পারবে বাংলাদেশ?

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au