কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?
টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…
সাগরিকার চার গোল। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২২ জুলাই
সাগরিকার হ্যাটট্রিকে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাস্পিয়নশিপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলার নারীরা নেপালকে হারায় ৪-০ গোলে। ম্যাচ শুরুর আগে বিমান দুর্ঘটনায় নিহতদের সরনে ১ মিনিট নিরাবতা পালন করেন দুই দলের ফুটবলাররা।
সমীকরণ মেলাতে নেপালের সাথে জিততে না পারলেও ড্র করতে হবে। ফুটবলের টাইগ্রেসরা সমীকরনের মারপ্যাচে মাথায় নেয়নি। তিন ম্যাচ নিষিদ্ধ থাকা সাগরিকাও দেখালেন ম্যাজিক। নেপালের ঘুম হারাম করে তুলে নিলেন হ্যাটট্রিক। টানা দ্বিতীয় শিরোপা জিতলো বাংলাদেশ।
কিংস অ্যারেনায় অলিখিত ফাইনালে ম্যাচের শুরু থেকেই অল আউট ফুটবল খেলেছে সাগরিকারা। ম্যাচের ৮ মিনিটে সাগরিকার চোখ জুড়ানো গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
মিনিট কয়েক পরে নিশ্চিত গোল হজম থেকেও বেঁচে যায় লাল সবুজরা। গোল কিপার মিলি আক্তার হতাশ করেন নেপালকে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রুপ নেয় বাংলাদেশ। ম্যাচের ৫১ মিনিটে আবারও সাগরিকার দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ।
এরপর আর ঘুড়ে দাঁড়াতে পারেনি নেপাল। ৫৮ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পুরণ করেন ওয়ান্ডার গার্ল সাগরিকা।
৭৬ মিনিটে আবারও সেই সাগরিকায় জ্বলে ছাই হয় নেপাল। নিজের চতুর্থ গোলে দলকে এগিয়ে নেন ৪-০ তে।
অন্যদিকে একরাস হতাশা নিয়ে মাঠ ছাড়ে নেপাল। টানা দ্বিতীয় শিরোপা জিতে উল্লাসে মাতে বাংলার নারীরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au