খেলা

বাংলাদেশ ও পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্টেডিয়ামে বাজবে না কোন গান!

  • 5:58 am - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার

দুই দলই মাঠে নামবে কালো ব্যাচ পরে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জুলাই

উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে ২১ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক। যাদের অনেকে গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও বেসামরিক প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নির্দেশনা অনুযায়ী, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রেখে শোক পালন করবে। এছাড়া টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরা বাহুতে কালো ব্যান্ড পরে নামবেন।

দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি চেয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করেছে বিসিবি। সাধারণত ম্যাচ চলাকালে মাঝে মাঝেই স্টেডিয়ামে গান ও বাদ্য বাজানো হয়। আজ ম্যাচে মিরপুর স্টেডিয়ামে ম্যাচ চলাকালে কোন গান বা বাদ্য বাজানো হবে না।

বোর্ড এক বার্তায় জানিয়েছে, বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং এই শোকে জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। এর আগে বিসিবি বিমান বিধ্বস্তের ঘটনায় আলাদাভাবে শোক বার্তা দিয়েছে। বিসিবির প্রোফাইল পিকচার কালো করা হয়েছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au