ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…
আজ বাংলাদেশ ও পাকিস্তান তৃতীয় টি টোয়েন্টি। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২২ জুলাই
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ কাঁদছে। শোকে মুহ্যমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই। বুক খালি করে দিয়ে গেছে তরতাজা প্রাণ। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। হাসপাতালের বিছানায় বাঁচার তীব্র লড়াইয়ে ছটফট করছে শত প্রাণ। কঠিন এই সময়টা ভুলতে পারছেন না কেউ। বুকের ভেতরে তোলপাড় করছে ক্রিকেটারদেরও। শোক প্রকাশ করেছেন তারাও। আহতদের জন্য করছেন প্রার্থনা।
পেশাদার ক্রিকেটার হওয়াতে চাইলেও নিজেদেরকে মাঠের থেকে সরিয়ে রাখার সুযোগ নেই লিটন, তাসকিন, মুস্তাফিজদের। তাইতো বুকে এক আকাশ কষ্ট, পাহাড় সমান ব্যথা নিয়েই ২২ গজে দেশের পতাকা উড়ানোর লড়াইয়ে নামতে হচ্ছে তাদেরকে।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোলবোর্ন সময় রাত ১১টায় মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে মিরপুর শের-ই-বাংলায়। মাঠে ব্যাট-বলের লড়াইয়ের আগে শ্রদ্ধার সঙ্গে নিহতদের স্মরণ করবেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা।
রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষ্যে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পুরো ম্যাচজুড়েই পরিবেশ রাখা হবে মর্যাদাপূর্ণ।
সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে চার টি-টোয়েন্টি জেতা হলেও কখনো সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অবশ্য ২০১৫ সালের জয়টাকে সিরিজ জয়ও বলা যায়। সেবার ম্যাচ হয়েছিল একটি। বাংলাদেশ সেই ম্যাচটি অনায়েসে জিতে যায়। এবারের সিরিজে একাধিক ম্যাচ। তাই প্রাপ্তির আনন্দটাও বেশি।
১-০ ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জয়ের। শোককে শক্তিতে রূপ দিয়ে আজই সিরিজ নিশ্চিত করতে পারেন কিনা লিটনরা সেটাই দেখার।
বাংলাদেশের একাদশে পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। তবে উইকেট দেখে বাড়তি স্পিনার নেওয়ার সুযোগ থাকলে একজন পেসার কমাতেও পারে দল।
এই ম্যাচে উইকেটের দিকে চোখ থাকবে সবার। পাকিস্তান প্রথম ম্যাচের পর উইকেট নিয়ে অভিযোগ করেছেন। দলের কোচ মাইক হেসন, উইকেটকে বলেছেন অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক মানের নয়। বাংলাদেশের অবশ্য কোনো অভিযোগ ছিল না। ম্যাচ সেরা নির্বাচিত হওয়া পারভেজ হোসেন ইমন উইকেটকে ভালো বলেছেন।
প্রথম ম্যাচে উইকেট একটু ধীরগতির ছিল। ডাবল পেসের উইকেট ছিল। আনইভেন বাউন্স হয়েছে কয়েকবার। তাতে প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে গিয়েছিল। আজকের উইকেটে এমন কিছু হলে টসটাও হয়ে উঠবে মহাগুরুত্বপূর্ণ। নয় ম্যাচ পর প্রথম ম্যাচে টস জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১১০ রানে আটকে রাখে। দ্বিতীয় ম্যাচে আগে যারা ব্যাটিং করবে তাদেরকে দিতে হবে কঠিন পরীক্ষা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au