খেলা

মাইলস্টোন ট্রাজেডিতে পাকিস্তান ক্রিকেটারদের শোক

  • 5:47 pm - July 22, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার

শোক প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জুলাই

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান কেড়ে নিয়েছে ২৭টি জীবন। এই মর্মান্তিক ঘটনায় কেঁদে উঠেছে পুরো দেশ। কেবল বাংলাদেশ নয়, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকেও ক্রীড়াবিশ্বের তারকারা প্রকাশ করেছেন গভীর শোক। ক্রীড়া আর সংবেদনশীলতা যেখানে মিলেছে, সেখানে ফুটে উঠেছে মানুষের হৃদয়ের রক্তক্ষরণ। শোক জানিয়েছেন পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারও।

বর্তমানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। মাঠে ক্রিকেট সংশ্লিষ্টদের শোক পালনের পাশাপাশি নাসিম-শাহিন-ফখর জামানরা সামাজিক মাধ্যমেও দুর্ঘটনায় হতাহতদের জন্য বার্তা দিয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে দলে না থাকা পাকিস্তানি তারকা পেসার শাহিন আফ্রিদি লিখেছেন, ‘হৃদয়বিদারক এবং দুঃখজনক ঘটনা। বাংলাদেশে বিমান দুর্ঘটনার শিকার হওয়া সবার জন্য দোয়া করছি। অলৌকিক কিছু এবং ভুক্তভোগী পরিবার যেন শক্তি পায় সেই প্রত্যাশা।’ সিরিজ খেলতে আসা ওপেনার ফখর জামান লেখেন, ‘ঢাকায় মর্মান্তিক দুর্ঘটনা শুনে খুবই খারাপ লাগছে। এই ঘটনার শিকার ভুক্তভোগী, তাদের পরিবারসহ সবার জন্য আমার দোয়া।

চোট ও অন্যত্র খেলা থাকায় পাকিস্তানের হয়ে বাংলাদেশ সফরে আসেননি হাসান আলি ও নাসিম শাহ–ও। তারাও মাইলস্টোনের দুর্ঘটনায় শোকাহত। পেসার হাসান লিখেছেন, ‘ঢাকার হৃদয়বিদারক ঘটনায় শোকাহত। কিছু নিষ্পাপ প্রাণ দ্রুত ঝরে গেল। আমার হৃদয় এবং প্রার্থনা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে আছে। আল্লাহ তাদের ধৈর্য্য দিন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একইভাবে হৃদয় পুড়ছে নাসিমেরও, ‘বাংলাদেশ থেকে হৃদয়বিদারক খবর এলো। যে দেশটি আমার হৃদয়ের খুব নিকটে। বিধ্বংসী দুর্ঘটনার ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য দোয়া করছি। এই অন্ধকার সময় কাটিয়ে তারা শান্তি ও শক্তি খুঁজে পাক।

উল্লেখ্য, গতকাল স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল ও কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মাহরীন চৌধুরী। এ ছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au