খেলা

টি টোয়েন্টিতে এগিয়েছেন মুস্তাফিজ, তামিম ও জাকের

  • 8:58 pm - July 23, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

টি টোয়ন্টিতে বাংলাদেশী ক্রিকেটারদের উন্নতি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ জুলাই

পাকিস্তানকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারানোর পরই আরেকটি খুশির খবর পেল বাংলাদেশ দল। আইসিসি প্রকাশিত সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দুর্দান্ত অগ্রগতি দেখিয়েছেন টাইগার বোলার ও ব্যাটাররা। সবচেয়ে বড় অগ্রগতি এসেছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে, ১৭ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় তিনি এখন যৌথভাবে নবম।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজে তিনটি উইকেট নিয়েছেন মাত্র সাত রান গড়ে। তার বোলিংয়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান ব্যাটিং লাইনআপ। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার মিলল আইসিসি র‍্যাঙ্কিংয়ে।

শুধু মুস্তাফিজ নয়, উন্নতি হয়েছে আরও বেশ কয়েকজন বোলারের। শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তানজিম সাকিবও ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭তম স্থানে, তার সঙ্গে আছেন ভারতের কুলদীপ যাদব। এছাড়া তাসকিন আহমেদ ১ ধাপ এগিয়ে আছেন ২৭ নম্বরে, শরিফুল ইসলাম ১৪ ধাপ উঠে ৪৩ নম্বরে। হাসান মাহমুদ ৪ ধাপ পিছিয়ে নেমেছেন ৪০ নম্বরে। রিশাদ হোসেন তিন ধাপ পিছিয়ে ২০তম স্থানে।

টাইগার ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় লাফ তানজিদ হাসান তামিমের। র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে ৩৭ নম্বরে উঠে এসেছেন তিনি। ১৭ এগিয়েছেন ৫৩ নম্বরে জায়গা করে নিয়েছেন জাকের আলী। ২২ ধাপ এগিয়েছেন পারভেজ হোসেন ইমন। তিনি ৬৩ নম্বরে উঠে এসেছেন।

তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৯ নম্বরে আছেন। তার সঙ্গী কুইন্টন ডি কক। এক ধাপ পিছিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তিনি আছেন ৪৫ নম্বরে। টি-টোয়েন্টি দলে জায়গা হারানো নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে এখন ৭৩তম স্থানে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au