খেলা

এসিসির মিটিংয়ে ভারত জুমে আফগানিস্তান উপস্থিত থাকবে শশরীরে

  • 5:53 am - July 24, 2025
  • পঠিত হয়েছে:১৫১ বার

এসিসির এজিএম ঢাকায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জুলাই

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকায় আসছেন না বিসিসিআইয়ের কেউ! এমনটা নিশ্চিত ছিল আগে থেকেই। ভারতের মতো ভেন্যু নিয়ে আপত্তি জানায় আফগানিস্তানও। যদিও আলোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত এসিসি সভায় যোগ দিতে রাজি হয়েছে তারা। ২৪ ও ২৫ জুলাই হতে যাওয়া সভায় অংশগ্রহণ করতে স্থানীয় সময় রাতেই বাংলাদেশ আসছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রতিনিধিরা।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের কারণে কদিন আগেই স্থগিত হয়েছে দুই দেশের সাদা বলের ক্রিকেটের সিরিজ। একই কারণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এসিসি সভায় যোগ দিতে চান না বিসিসিআইয়ের কর্মকর্তারা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো গত কয়েকদিন ধরেই এমন খবর প্রকাশ করে আসছে। একমাত্র ভেন্যু পরিবর্তন হলেই এসিসি সভায় যোগ দিতে রাজী শ্রীলঙ্কা-আফগানিস্তানও।

যদিও ঢাকায় এজিএম করতে বদ্ধপরিকর ছিলেন এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ভারতকে অনুরোধ করার পরও ঢাকায় আনার ব্যাপারে রাজি করাতে পারেননি তিনি। তবে শেষ পর্যন্ত অনলাইনে সভায় যোগ দিতে রাজি হয়েছেন তারা। এদিকে ভারতের মতো বাংলাদেশে আসবে নিজেদের অপারগতার কথা জানায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সভার আগের বিষয়টি সুরাহা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ এজিএমে এসিসির সবাই যোগ দিচ্ছে। যারা আসতে পারছে না তারা অনলাইনে যোগ দেবে। বেশিরভাগই এখানে ইতোমধ্যে চলে এসেছে। তিনটা পূর্ণ সদস্যের দেশের মধ্যে আফগানিস্তান স্থানীয় সময় রাতে আসবে এবং পাকিস্তান ও বাংলাদেশ ইতোমধ্যে এখানে আছে। ভারত বলেছে অনলাইনে জয়েন করবে। শ্রীলঙ্কাও জয়েন করবে। সুতরাং সবাই সভাতে যোগ দিচ্ছে।

এশিয়া কাপ নিয়ে অবস্থান স্পষ্ট করতে ভারতকে এসিসির চিঠি
সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়া কাপের আগামী আসর। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে টুর্নামেন্টটি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এসিসি। ভারত স্বাগতিক হলেও ধারণা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হতে পারে ৬ দলের টুর্নামেন্টটি। ঢাকায় হতে যাওয়া এসিসি সভা শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বিসিবি সভাপতি বুলবুল নিশ্চিত করেছেন, এজিএমের অন্যতম এজেন্ডা হিসেবে থাকছে এশিয়া কাপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ এটা (এশিয়া কাপ) নিয়ে কালকে আমাদের সভা রয়েছে, আমাদের এজিএম আছে। ওইখানে অনত্যম একটা এজেন্ডা হচ্ছে এটা, সেটা নিয়ে কালকে আলোচনা হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au