সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস
সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…
৭১ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়লেন হাল্ক। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ২৫ জুলাই
প্রয়াত হলেন ডব্লিউডব্লিউই তারকা হাল্ক হোগান। ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ফ্লরিডার বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়েছে হোগান। তাঁর পরিবারের লোকেরা ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চান। জরুরি পরিষেবাও তাঁর প্রাণ বাঁচাতে পারেনি।
গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। বেশ কয়েক বার তাঁর অস্ত্রোপচার হয়েছিল। শোনা গিয়েছিল, অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন তিনি। কিন্তু তাঁর স্ত্রী সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। তার পরেই তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।
ডব্লিউডব্লিউই-কে জনপ্রিয় করার নেপথ্যে বড় ভূমিকা ছিল হোগানের। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন তিনি। হোগানের অবতার বাকিদের থেকে আলাদা ছিল। তাঁর চওড়া গোঁফ ও পেশিবহুল শরীর দৃষ্টি আকর্ষণ করত। প্রথম ন’বারের রেসলমেনিয়াতে আট বারই তিন ছিলেন প্রধান আকর্ষণ। ছ’বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তাঁর বাচনভঙ্গির জন্যও জনপ্রিয় ছিলেন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au