খেলা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান একই গ্রুপে

  • 7:05 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

এশিয়া কাপের ভেন্যু আরব আমিরাত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জুলাই

চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষমেশ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসছে এশিয়া কাপের আসর। দুই ভেন্যুতে ভাগ হয়ে হবে এই টুর্নামেন্ট। আয়োজক হিসেবে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে ভারতের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, ভারত হয়তো এশিয়া কাপে অংশ নাও নিতে পারে। তবে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই টুর্নামেন্ট থেকে সরে আসছে না।

ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা।

বৈঠকে আরব আমিরাতকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। তবে সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। জানা গেছে, ভারত ও পাকিস্তানকে রাখা হবে একই গ্রুপে।

ফলে কমপক্ষে দুইবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। একবার গ্রুপ পর্বে এবং আবার সুপার সিক্সে। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে দেখা যাবে আরো একটি হাইভোল্টেজ ম্যাচ।
সবশেষ ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে, দুবাইয়ে। সেই টুর্নামেন্টটিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলেছিল দুবাইতে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au