খেলা

আবারো ধর্ষণের অভিযোগ বেঙ্গালুরুর পেসারের বিরুদ্ধে

  • 10:46 pm - July 25, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

অপ্রাপ্তবয়স্ককে ধর্ষণের অভিযোগ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৫ জুলাই

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে এবার দ্বিতীয় এফআইআরে নাম উঠে এলো আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ইয়াশ দয়ালের। জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক কিশোরী, যিনি দাবি করেছেন: ২০২৩ সালে যখন তিনি নাবালিকা ছিলেন, তখন একাধিকবার তাকে ধর্ষণ করেছিলেন দয়াল।

এ অভিযোগ সামনে এসেছে এমন সময়, যখন কয়েক সপ্তাহ আগেই উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় আরেক নারী তার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সেখানে ওই নারী দাবি করেন, ইয়াশ দয়াল তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেও শেষপর্যন্ত তাকে বিয়ে না করে ‘জীবন নষ্ট’ করেছেন।

সাঙ্গানেড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিল কুমার জয়মান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, দায়ের করা মামলায় দয়ালের নাম স্পষ্টভাবে উল্লেখ আছে। মামলা হয়েছে নতুন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী।

যার ৬৪ ধারায় উল্লেখ আছে, ন্যূনতম ১০ বছরের কারাদণ্ড হবে এরকম অপরাধ করলে। সঙ্গে প্রযোজ্য পকসো (POCSO) আইনের ধারা যুক্ত করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সর্বশেষ অভিযোগকারী কিশোরী দাবি করেছেন, ২০২৩ সালে তার বয়স ছিল ১৭। সেই সময় ইয়াশ দয়াল তার ক্রিকেট ক্যারিয়ার গড়তে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়ে প্রথমে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। এরপর চলতি বছরের এপ্রিলে আইপিএলের জন্য জয়পুরে অবস্থানকালে আবারও তাকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

ওসি জয়মান বলেন, ‘প্রায় দুই বছর আগে থেকে অভিযুক্ত তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার ধর্ষণ করে। চলতি বছরও একই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নিজেই অভিযোগ জানানোর পর দ্রুত মামলাটি রেকর্ড করা হয় এবং তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তার পূর্ণ জবানবন্দি রেকর্ড করা হবে।

উল্লেখ্য, গাজিয়াবাদ মামলায় গত ১৫ জুলাই এলাহাবাদ হাইকোর্ট ইয়াশ দয়ালের গ্রেফতার স্থগিত করে আদেশ দেয়। আদালত বলেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au