সর্বশেষ

টিম ডেভিডের রেকর্ডময় সেঞ্চুরির দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া

  • 3:31 pm - July 26, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

৩৭ বলে শতক হাঁকালেন ডেভিড। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ জুলাই

শাই হোপের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি বিফলে গেলো। টিম ডেভিডের ব্যাটিং তাণ্ডবে চাপা পড়লো তার দারুণ ইনিংস। কাকতালীয় ব্যাপার, দুই ব্যাটারই সমান রানে অপরাজিত ছিলেন। তবে সিঙ্গাপুরের সাবেক ব্যাটারের রেকর্ড গড়া বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতলো তারা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটারদের তাণ্ডব চলেছে। হোপ ও ব্র্যান্ডন কিংয়ের শতক ছাড়ানো ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ করে। কিন্তু সেই রান তাদের জেতার জন্য যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ডেভিড হলেন নায়ক। ১৬.১ ওভারে ৪ উইকেটে ২১৫ রান করে সফরকারীরা।

আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটিতে ১২৫ রান তোলে। কিং ৩৬ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬২ রানে থামেন।

এই জুটি ভাঙার পর অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সমর্থন না পেলেও হোপ ছিলেন আগ্রাসী। ৫৫ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ৫৭ বলে ৮ চার ও ৬ ছয়ে সাজানো ছিল ১০২ রানের অপরাজিত ইনিংস।

অধিনায়কের দুর্দান্ত ইনিংসের পর অস্ট্রেলিয়াকে শুরুতে বড় ধাক্কা দেয় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের মধ্যে ৬১ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। তারপর ক্রিজে নামেন ডেভিড।

নবম ওভারে ক্যামেরন গ্রিন ফিরে গেলে বিপদের আশঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। ৮৭ রানে চার উইকেট পড়ার পর শুরু হয় ডেভিডের তাণ্ডব।

১৬ বলে ৩ চার ও ৬ ছয়ে অস্ট্রেলিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি করেন ডেভিড। মিচেল ওয়েনকে নিয়ে পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার আগের ৯৭ রানের জুটির রেকর্ড ভাঙেন ডানহাতি ব্যাটার। ওই রেকর্ডেও ডেভিড ছিলেন, তার সঙ্গী ছিলেন মিচেল মার্শ।

১৭ ওভারের প্রথম বলে ডেভিড চার মেরে সেঞ্চুরিও করেন, দলকেও জেতান। জশ ইংলিসের ৪৩ বলের সেঞ্চুরিকে পেছনে ফেলেছেন তিনি। ৩৭ বলে ৬ চার ও ১১ ছয়ে সাজানো ছিল তার ১০২ রানের ইনিংস। ২৮২ টি-টোয়েন্টি খেলার পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার।

ওয়েন ও ডেভিড মিলে ১২৮ রানের জুটি গড়েন। ১৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন ওয়েন।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au