সর্বশেষ

‘নিরাপত্তার কারণে’ নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল রাশিয়ার

  • 7:22 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
নৌবাহিনী দিবসের অনুষ্ঠানে রাশিয়ার নাবিক ও গার্ডস অব অনারের সদস্যরা। ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগর বন্দরে; ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ জুলাই- ‘নিরাপত্তার কারণে’ নিজেদের নৌবাহিনীর বার্ষিক কুচকাওয়াজ বাতিল করেছে রাশিয়া। তবে নিরাপত্তা হুমকির ধরন নিয়ে সুনির্দিষ্ট কিছু জানায়নি। রোববার এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে উদ্ধৃত করে বলেছে, ‘এটি সার্বিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়।’

প্রতিবছর জুলাই মাসের শেষ রোববার রাশিয়ার নৌবাহিনী দিবস উদ্‌যাপিত হয়। এই দিন নাবিকদের সম্মান জানানো হয়। এবারের কুচকাওয়াজ ছিল সেই দিবসের মূল আকর্ষণ।

রাশিয়ার উপকূলীয় শহর সেন্ট পিটার্সবার্গের স্থানীয় কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে, কুচকাওয়াজের অংশ হিসেবে আমাদের উপকূল দিয়ে যুদ্ধজাহাজ ও সাবমেরিন অতিক্রমের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। তবে বাতিলের কোনো কারণ জানানো হয়নি।

সোভিয়েত আমলে প্রায় চার দশক আগে বন্ধ হয়ে যাওয়া নৌবাহিনী দিবস ২০১৭ সালে পুনঃপ্রতিষ্ঠা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবারের নৌবাহিনী দিবস উপলক্ষে রোববার এক ভিডিও বার্তায় তিনি ইউক্রেন অভিযানে অংশ নেওয়া রুশ নাবিকদের ‘সাহস’ ও ‘বীরত্বের’ প্রশংসা করেছেন।

ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমরা কর্মপরিবেশের মধ্যে থেকেই এবারের দিবস উদ্‌যাপন করছি।’ ‘জুলাই স্টর্ম’ নামের নৌবাহিনীর বিশাল সামরিক মহড়ায় অংশ নেওয়া সেনাদের উদ্দেশে তিনি এই ভিডিও বার্তা দেন। পুতিন জানান, বাল্টিক সাগর, কাস্পিয়ান সাগর, আর্কটিক ও প্রশান্ত মহাসাগরে চলতি সপ্তাহের প্রথম দিকে শুরু হওয়া এই মহড়ায় ১৫০টির বেশি যুদ্ধজাহাজ ও ১৫ হাজারের বেশি সেনা অংশ নিচ্ছেন।

পুতিন আরও বলেন, ‘রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করাই আমাদের মূল কাজ।’ ক্রেমলিনের তথ্যমতে, রোববার সেন্ট পিটার্সবার্গ থেকেই পুতিন এই ভিডিও বার্তা দিয়েছেন।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au