সর্বশেষ

মেলবোর্ন বিমানবন্দরে বিমানের সঙ্গে টানা গাড়ির সংঘর্ষ

  • 7:33 am - July 28, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের পাশে একটি বড় ফাটল তৈরি হয়েছে; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৮ জুলাই- মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি বিমানের সঙ্গে একটি টোয়িং ভেহিকেলের (বিমান টানা গাড়ি) সংঘর্ষ হয়েছে। এতে বিমানের গায়ে বড় ধরনের ক্ষতির সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই  রাতে। বিমানটিকে একটি মেইনটেন্যান্স হ্যাঙ্গারে নেওয়ার জন্য ভূমির উপর দিয়ে স্থানান্তর করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় টোয়িং ভেহিকেল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর বিমানটি সেই গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের পাশে একটি বড় ফাটল তৈরি হয়েছে, যেটি মেরামতের চেষ্টা করছেন কর্মীরা।

এসময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম ৯নিউজ জানিয়েছে, তারা এ বিষয়ে ভার্জিন অস্ট্রেলিয়ার কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au