সর্বশেষ

আবারো কবে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল?

  • 5:35 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ জুলাই- জাতীয় দল থেকে অবসর নেয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছিলেন তামিম ইকবাল। তবে মার্চে ডিপিএলের এক ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক হয় তারকা ওপেনারের। এরপর থেকেই মাঠের বাইরে তামিম। বোর্ড এবং খেলোয়াড়দের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যে দেখা গেলেও কোনো ম্যাচ কিংবা অনুশীলনে তামিমকে দেখা যায় না। এতে ধারণা তৈরি হয়েছিল, হয়তো আর মাঠে ফিরবেন না তামিম। তবে এবার তামিম জানালেন, বিপিএলের আগেই ব্যাট হাতে ফিরছেন তিনি।

এবারের বিপিএলে তামিমের খেলার বিষয়টি আগেই জানা গিয়েছিল মূলত। এক সাক্ষাৎকারে তামিমও এবার সেটা নিশ্চিত করলেন। জানিয়েছেন, বিপিএলের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন তিনি।

বিপিএল প্রসঙ্গে তারকা ক্রিকেটার বলেন, ‘বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে অন্য কাজগুলো করছি। ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে। কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার।

বিপিএলের গত দুই আসরের চ্যাম্পিয়ন তামিম ইকবালের ফরচুন বরিশাল। এমন একটি দলের অধিনায়কত্ব করা সহজ বিষয় না। তাই মাঠে ফেরার আগে তামিমকে ফিরতে হবে যথেষ্ট প্রস্তুত হয়ে। এজন্য এনসিএলের কয়েকটা ম্যাচ খেলার কথাও ভাবছেন তিনি, ‘সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।’

বয়স এবং শারিরীক অবস্থা বিবেচনায় ক্রিকেট ক্যারিয়ার আর খুব বেশি দীর্ঘায়িত করার সুযোগ নেই তামিমের। সে কারণে ঘুরে ফিরেই আসছে সব ধরনের ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গ। তবে অবসর কিংবা খেলা চালিয়ে যাওয়ার ডেডলাইন সম্পর্কে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি তামিম, ‘এই বছরটা একটু চেষ্টা করে দেখি। কেমন লাগে সেটা দেখে সিদ্ধান্ত নিবো।

ক্রিকেট ছাড়ার আগেই আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম ইকবাল। ভারত-বাংলাদেশের ওই সিরিজে কাজ করে সুনামও কুড়িয়েছিলেন তিনি। তবে এ বিষয়ে ক্যারিয়ার আগানোর কথা এখনও ভাবেননি তামিম। তবে পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিলে মনোযোগ দিয়েই কাজ করবেন বলে জানিয়েছেন এই ক্রিকেটার।

তামিম বলেন, ‘এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনেও হয়তো ধারাভাষ্য করতে পারি। আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই। তবে আগেও বলেছি এখনও বলছি ধারাভাষ্য করা সহজ না। প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে। বারবার শুনে ভালো নাও লাগতে পারে। একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au