সর্বশেষ

বিশ্বের অন্যতম শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক

  • 6:00 am - July 29, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
সোমবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা আইডিইএফ ২০২৫-এ এই বোমাটি প্রদর্শন করা হয়। ছবিঃ এএফপি

মেলবোর্ন, ২৯ জুলাই- তুরস্ক তার তৈরি সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বিমান বোমা ‘গাজাপ’ (GAZAP) প্রথমবারের মতো জনসমক্ষে উন্মোচন করেছে। সোমবার ইস্তাম্বুলে শুরু হওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা আইডিইএফ ২০২৫-এ এই বোমাটি প্রদর্শন করা হয়।

এই উচ্চক্ষমতাসম্পন্ন বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র (আরডিসি)। কর্মকর্তারা জানিয়েছেন, এর ওজন ৯৭০ কেজি বা ২০০০ পাউন্ড, এবং এটি এফ-১৬ ও এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান থেকে ছোড়া যায়। বোমাটি বিস্ফোরণের সময় প্রতি মিটার এলাকায় ১০.১৬টি বিস্ফোরক খণ্ড ছড়িয়ে দিতে সক্ষম, যেখানে প্রচলিত এমকে সিরিজ বোমাগুলোর বিস্ফোরণ হয় প্রায় ৩ মিটার অন্তর।

গাজাপ বোমার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর ‘ফ্র্যাগমেন্টেশন ডেনসিটি’ বা খণ্ডিত বিস্ফোরণক্ষমতা। সাধারণত স্ট্যান্ডার্ড এমকে সিরিজের বোমায় প্রতি মিটারে ৩.২টি বিস্ফোরক খণ্ড থাকে, সেখানে গাজাপে সেই সংখ্যা তিনগুণের বেশি। এ কারণেই এটি তুলনামূলকভাবে অনেক বেশি বিধ্বংসী। বিস্ফোরণের পর বোমাটি আশপাশের ১৬০ মিটার পর্যন্ত এলাকা কভার করে এবং সে অঞ্চলের তাপমাত্রা ৩ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা ইস্পাত গলানোর জন্য যথেষ্ট।

আরডিসির গবেষক দলের প্রধান নিলুফার কুজুলু জানিয়েছেন, গাজাপ বর্তমানে প্রচলিত এমকে সিরিজের বোমাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী। এমনকি অ-পারমাণবিক বোমার তালিকায় এটি বিশ্বের শীর্ষ বোমাগুলোর একটি। বিস্ফোরক ও ফিলার ডিজাইনে প্রযুক্তিগত উন্নয়ন আনা হয়েছে, যা এটিকে আরও কার্যকর ও বিধ্বংসী করে তুলেছে।

তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা তুলে ধরার জন্য আয়োজিত আইডিইএফ ২০২৫ প্রদর্শনীটি চলছে ছয় দিনব্যাপী। এর ভেন্যু হচ্ছে ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক এয়ারপোর্ট, ওয়াও হোটেল এবং আতাকয় মেরিনা। আয়োজনে সহায়তা করছে তুরস্কের সশস্ত্র বাহিনী ফাউন্ডেশন ও প্রতিরক্ষা শিল্প দপ্তর। আনাদোলু এজেন্সি ইভেন্টটির গ্লোবাল কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে।

গাজাপ ছাড়াও তুরস্ক এ মেলায় আরও একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বাঙ্কার-বাস্টার বোমা NEB-2 Ghost-এর প্রদর্শন করেছে, যা আরও শক্ত কংক্রিট ও গভীর স্তর ভেদ করতে সক্ষম। তবে গাজাপের বিস্ফোরণ তীব্রতা, বিস্তৃতি ও তাপমাত্রার মাত্রা একে অন্যান্য অ-পারমাণবিক বোমা থেকে আলাদা অবস্থানে নিয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অগ্রযাত্রা ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি শুধু তুরস্কের সামরিক শক্তিই বাড়াবে না, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে দেশটির অবস্থান আরও শক্ত করবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au